Vivo ভারতের স্মার্টফোনের বাজারে তাদের নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে যা Vivo 91i মোবাইল নামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি Y সিরিজে লঞ্চ করা হয়েছে আর এটি একটি মিড রেঞ্জ ফোন আর এই ফোনটি অন্য দেশে Vivo 91C নামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে ফানটয়াচ OS4.5 দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিওতে লঞ্চ করা হয়েছে, ফোনে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে।
আমরা এই স্মার্টফোনটির বিষয়ে যদি ডিটেলসে দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 6.22 ইঞ্চির একটি HD+ 19:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনে IPS 2.5D কার্ভড ডিসপ্লে আছে আর এর সঙ্গে এই ফোনটিতে অক্টা কোর মিডিয়াটেক হেলিও P22 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ফোনে 2GB/16Gb আর 32Gb স্টোরেজে লঞ্চ করা হয়েছে। আর এই স্টোরেজ আপনারা 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।
আমরা যদি এই ফোনের ক্যামেরার বিষয়টি দেখি তবে এই ফোনে আপনারা এক্রি 13MP রেয়ার ক্যামেরা পাবেন আর যা LED ফ্ল্যাশের সঙ্গে এই ফোনে দেওয়া হয়েছে। আর এই ফোনে এর সঙ্গে ফ্রন্টে একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে আর ফোনে একটি 4030mAh য়ের ব্যাটারি আছে।
VivoY91i ফোনটি 2GB/16GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে কিনতে পারবেন। এই ফোনের 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,990 টাকা আর সেখানে এই ফোনের 32GB ভেরিয়েন্টের দাম 8,490 টাকা। আর এই ফোনটি সানসেট রেড, ফিউজান ব্ল্যাক আর ওয়েসিস ব্লু কালারে কেনা যাবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।