বর্তমানে প্রায় সকলেরই হাতের মুঠোয় স্মার্টফোন। খুব সহজেই আপনার অনেক সমস্যার সমাধান করে এই স্মার্টফোনগুলি। আপনি কী নতুন বছরের শুরুতেই দীর্ঘদিনের জমানো টাকায় সেরা নতুন স্মার্টফোন নিজের করে নিতে চান? তাহলে কেনার আগে অবশ্যই দেখে নিন স্মার্ট ফোন স্পেসালিস্টদের বাছাই করা এই পাঁচটি নতুন মডেল-
বহুচর্চিত এই ফোনটি কবে বাজারে আসবে, সেই অপেক্ষায় দিন গুনছেন অনেকেই। শোনা যাচ্ছে, এই মডেলের প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সলের। পাশাপাশি এটি আরও দ্রুত চার্জ (Booster charge) হবে বলেও শোনা যাচ্ছে। একইসাথে এই ফোনটির ডিসপ্লের উপর নতুন চমক দেখা যেতে পারে বলে শোনা গেছে। ২৮ ডিসেম্বরই ফোনটির আত্মপ্রকাশ ঘটানোর কথা।
ভারতীয়দের অত্যন্ত প্রিয় স্মার্টফোন কোম্পানি স্যামসং, যার বেশিরভাগ মডেলই মন জয় করে নেয় অসংখ্য ক্রেতার। নতুন বছরে তারা এবার আনতে চলেছে স্যামসং গ্যালাক্সি S22 আল্ট্রা। স্যামসংয়ের Galaxy S21 Ultra এবং Galaxy Z Fold 3 মডেল দুটির মতোই এই মডেলেও S পেন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কিছু নতুন ফিচারের পাশাপাশি ক্যামেরা সেটিংও আরও আকর্ষণীয় হতে চলেছে।
বিশেষ সূত্র অনুযায়ী ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে Apple তার নতুন এই মডেলটির দাম তুলনামূলক কমই রাখবে। আইফোনের SE 3 হ্যান্ডসেটের তুলনায় এর ডিসপ্লে আরও বড় হবে বলে মনে করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময় আত্মপ্রকাশ ঘটবে এই মডেলের। এতে একটিই রিয়ার ক্যামেরা থাকার কথা এবং টাচ আইডির পরিবর্তে এই হ্যান্ডসেটে ফেস আইডিকেই হয়তো বেশি প্রাধান্য দেওয়া হবে।
চলতি বছরে স্মার্টফোন ভক্তদের মন জয় করতে সফল হয়েছে ওয়ানপ্লাস। সারা বছর চর্চায় থেকেছে এই কোম্পানির একাধিক স্মার্টফোন। সেই ঐতিহ্যই আগামী বছরও বজায় রাখতে চায় তারা। এই মডেলের ক্যামেরা আরও আপগ্রেড হতে পারে এবং একই সাথে নতুন কিছু সুবিধা প্রদান করতে পারে।
আগামী বছর এই ফোনটিকেই বাজি ধরছে গুগল। ইউজার ফ্রেন্ডলি ফোনটি Pixel 6-এর ফোনের মতোই দেখতে হবে বলে শোনা যাচ্ছে। তবে এটি প্রযুক্তিগত দিক থেকে আরও ভালো হবে বলে মনে করা হচ্ছে।