HIGHLIGHTS
আজকে ভারতে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হওয়া একটি ইভেন্টে দুপুর 12টায় ভারতে হবে
Surveyভারতে একের পর এক ফোন লঞ্চ ইভেন্ট হয়ে চলেছে। গত সপ্তাহে ভারতে যেমন লঞ্চ হয়েছে স্যামসাং আর রেডমির একাধিক ফোন আজকে তেমনি ভারতে লঞ্চ হবে Realme র একটি ফোন। হ্যাঁ আজকে ভারতে আসবে Realme 3 ফোনটি। আজকে ভারতে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হওয়া একটি ইভেন্টে দুপুর 12টায় ভারতে হবে।
এই Relame 3 ফোনে আপনারা একটি 12nm মিডিয়া টেক হেলিও P70 AI চিপসেট পেতে পারেন আর এর সঙ্গে মালি G72 GPU থাকতে পারে। আর এই ফোনটি এর মধ্যেই ফ্লিপকার্টে টিজারে দেখা গেছে। আর এই relame 3 ফোনে একটি 6.2 ইঞ্চির ডিসপ্লে থাকবে। আর এই ফোনে একটি 6GB র্যামের ভেরিয়েন্টও থাকতে পারে যা 128GB স্টোরজের সঙ্গে আসবে।
আর এর সঙ্গে এও শোনা গেছে যে Realem 3 ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাই থাকবে। আর এই ফোনে এক্তগি 4,230mAh য়ের ব্যাটারি থাকবে। আর এর সঙ্গে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16+5মেগাপিক্সালের ক্যামেরা থাকবে। আর এর সঙ্গে ফোনে ফিঙ্গারপ্রিন্ট আর ফেস রেকগজেশান থাকবে। আপনাদের মনে করিয়ে দি যে Realme 1 ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়নি, এতে শুধু ফেস রেকগজেশান ফিচার ছিল।
Realme 3 ফোনটি ভারতে সদ্য লঞ্চ হওয়া Redmi Note 7, Note 7 Pro আর স্যামসাংয়ের Galaxy M30 ফোনের প্রতিযোগী হবে। আর এই ফোনটি মানে Relame 3 ফোনটি ভারতে 20,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হবে।