VIVO V17 PRO ফোনটি বিগ বসের ট্রেলারে দেখা গেছে, এটি হয়ত সেপ্টেম্বরেই ভারতে আসবে

Updated on 27-Aug-2019
HIGHLIGHTS

Vivo V17 Pro বিগ বস প্রোমো ভিডিওতে টিজ করা হয়েছে

এই ফোনটি ভারতে হয়ত সেপ্টেম্বর মাসেই আসবে

এই Vivo V17 Pro ফোনটি Vivo V15 Pro র নেক্সট জেবনারেশানের ফোন হিসাবে আসতে পারে

ভিভো তাদের V সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এর আগে এই সিরিজে কোম্পানি তাদের Vivo V15 Pro ফোনটি লঞ্চ করেছিল আর এবার এই ফোনের পরের জেনারেশানের ফোন Vivo V17 Pro লঞ্চ করা হবে। এই বিষয়ে বিগ বসের সিসেন 13 র একটি ট্রেলার দেখা গেছে।

এই ট্রেলারে এই ফোনটি এক ঝলক সাদা রঙে দেখা গেছে। বলা হতে পারে যে এই ফোনটির এই ট্রেলারে এই ফোনের নতুন ডিজাইন দেখা গেছে। আপনাদের জানাই যে এই ফোনটি বিগ বস 13 সিজেনের কো স্পন্সার। আর আপনারা জানেন যে এর আগে Vivo V15 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল আর বলা হচ্ছে যে Vivo V17 Pro , Vivo V15 Pro ফোনের আপগ্রেটেড ভার্সান হিসাবে আসবে।

https://twitter.com/ColorsTV/status/1165289290181443584?ref_src=twsrc%5Etfw

Vivo V15 Pro ফোনের স্পেসিফিকেশান

এই ফোনে আপনারা একটি 6.39 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট দেওয়া হয়েছে আর এই ফোনে আছে একটি 6GB র‍্যাম আর 128GB র ইন্টারনাল স্টোরেজ, এই ফোনে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট আছে আর এর সাহায্যে আপনারা এর স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন।

ক্যামেরার ক্ষেত্রে এই Vivo V15 Pro ফোনে একটি 48MP র প্রাইমারি ক্যামেরা আছে আর এর সঙ্গে এই ফোনে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে আর একটি ডেপথ ক্যামেরাতে 5MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা ডুয়াল LED ফ্ল্যাশ পাবেন।

ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামের আছে যা Vivo NeX য়ের মতন মানে এটি একটি পপ আপ সেলফি ক্যামেরা। আর এই ফোনে আপনারা একটি 3700mAh য়ের ব্যাটারি পাবেন।

Connect On :