আপনিও যদি Xiaomi ফোন ব্যবহার করেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। শীঘ্রই আপনি আপনার Xiaomi ফোনে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পেতে চলেছেন। আসলে, Xiaomi খুব শীঘ্রই MIUI এর পরবর্তী ভার্সন চালু করবে। লীক থেকে জানা গিয়েছে যে আপকামিং MIUI ভার্সন 'MIUI 13' বলা হচ্ছে যা এই বছরের শেষের দিকে প্রকাশিত হতে পারে। তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। তবে, একটি নতুন রিপোর্টে কিছু ডিভাইসের নাম প্রকাশ করা হয়েছে।
টুইটার ব্যবহারকারী Xiaomiui|Xiaomi&MIUI News এর মতে, 9টি Xiaomi স্মার্টফোন প্রথম ব্যাচে লেটেস্ট MIUI আপডেট পেতে চলেছে। এই ফোনের নামগুলি MIUI 13-এর সোর্স কোডের ভিতরে প্রকাশিত হয়েছে।
1. Xiaomi Mi Mix 4
2. Xiaomi Mi 11
3. Xiaomi Mi 11 Pro
4. Xiaomi Mi 11 Ultra
5. Xiaomi Mi 11 Lite
6. Xiaomi Mi 10S
7. Redmi K40
8. Redmi K40 Pro
9. Redmi K40 Pro+
যদিও MIUI 13 রিলিজের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, ইন্টারনেটে ফাঁস হওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে যে নতুন আপডেট এই বছরের শেষের দিকে চালু হবে।
স্মার্টফোন নির্মাতা এই বছরের জুন মাসে নতুন MIUI ভার্সনের ঘোষণা করেছিল। নতুন সফ্টওয়্যার ভার্সন বিভিন্ন পারর্ফমেন্স এবং ব্যাটারি অপ্টিমাইজেশানে অনেক পরিবর্তন এবং উন্নতি সহ আসে। MIUI 13 অপারেটিং সিস্টেমও একটি নতুন UI ডিজাইন নিয়ে আসবে।