Tecno Spark 7 Pro ভারতে আজ হবে লঞ্চ, 48MP ক্যামেরার এই ফোনের দাম কত জানুন

Updated on 25-May-2021
HIGHLIGHTS

Amazon India থেকে কেনা Tecno Spark 7 Pro বাজেট ফোন

Tecno Spark 7 Pro এর পিছনে রয়েছে একটি ভার্টিকাল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল

Tecno Spark 7 Pro ফোনের দাম 10,000 টাকারও কম হতে পারে বলে অনুমান করা হচ্ছে

Tecno Spark 7 Pro India Launch: স্মার্টফোন সংস্থা Tecno ভারতীয় বাজারে তার নতুন হ্যান্ডসেট লঞ্চ করতে চলেছে। Tecno Spark 7 Pro স্মার্টফোন আজ ভারতে লঞ্চ করা হবে। ই-কমার্স ওয়েবসাইট Amazon India-তে এক্সক্লুসিভ ভাবে উপলব্ধ করানো হবে এই ফোন। Tecno Spark 7 Pro ফোনের দাম 10,000 টাকারও কম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ফোনটি কত দামে বাজারে আসবে তা লঞ্চের পরেই জানা যাবে। তবে আসুন জেনে নেওয়া যাক Tecno Spark 7 Pro ফোনে কী কী ফিচার দেওয়া যেতে পারে…

Tecno Spark 7 Pro ফোনে থাকতে পারে এই ফিচার্স:

টেকনো স্পার্ক 7 প্রো ফোনে 6.6 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে। এলসিডি স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং ফুল এইচডি + রেজোলিউশন রয়েছে। ফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Tecno Spark 7 Pro এর পিছনে রয়েছে একটি ভার্টিকাল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল, ডেপথ এসিস্টেন্ট লেন্স এবং AI সেন্সর। ফোনটি অ্যান্ড্রয়েড 11 OS ভিত্তিক HiOS 7.5 এর সাথে কাজ করে। স্পার্ক 7 প্রো ফোনে হেলিও G80 চিপসেট এবং 6 জিবি র‌্যাম থাকবে। ফোনে 128GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।

https://twitter.com/TecnoMobileInd/status/1396775563231064066?ref_src=twsrc%5Etfw

পাওয়ার দেওয়ার জন্য টেকনো স্পার্ক 7 প্রো-তে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 10W চার্জিং সপোর্ট করে। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। কানেক্টিভিটির জন্য, হ্যান্ডসেটে ডুয়াল 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো-ইউএসবি এবং 3.5mm অডিও জ্যাকের মতো ফিচার রয়েছে। ফোনটি আল্পস ব্লু, স্প্রস গ্রিন এবং ম্যাগনেট ব্ল্যাক রঙে বিক্রি করা হবে।

মনে করিয়ে দি যে টেকনো স্পার্ক 7 প্রো দেশে গত মাসে লঞ্চ হওয়া Tecno Spark 7 ফোনে আপগ্রেড ভ্যারিয়্যান্ট হবে। টেকনো স্পার্ক 7 এর 2GB RAM এবং 32GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 6,999 রাখা হয়েছে এবং 3GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 7,999 টাকা। আসন্ন Tecno Spark 7 Pro 8,999 টাকার প্রারম্ভিক দামে চালু করা যেতে পারে।

Connect On :