#image_title
Tecno Pova 5 Pro ফোনটি লঞ্চ করে গেল। ভারতে আসার আগেই এই ফোন ইন্দোনেশিয়ার বাজারে এল। তবে এই ফোনটি কিন্তু Tecno Pova 5 -এর মতো Free Fire এডিশন নিয়ে লঞ্চ করেনি।
তবে হ্যাঁ, এখানে একটি আকর্ষণীয় ফিচার অবশ্যই আছে। Nothing Phone 2 -এর মতো এই ফোনেও আছে LED লাইট। কোম্পানির তরফে এটিকে আর্ক ইন্টারফেস বলা হচ্ছে।
Tecno Pova 5 Pro ফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ করবে। দেশে লঞ্চ করার পর এটি Amazon থেকে কেনা যাবে।
Tecno Pova 5 Pro ফোনটির দাম ইন্দোনেশিয়ায় IDR 2,949,000 রাখা হয়েছে। যা ভারতীয় অর্থে প্রায় 16,000 টাকার সমান। এই কোম্পানির তরফে কিছুদিন আগেই Tecno Pova 5 এবং Tecno Pova 3 লঞ্চ করা হয়েছিল।
ভারতেও শীঘ্রই আসবে Tecno Pova 5 Pro। কিন্তু কবে সেটা এখনও জানানো হয়নি। তবে দেশে লঞ্চ করার পর এই ফোনটি যে Amazon থেকে কেনা যাবে সেটা জানানো হয়েছে।
1. এই ফোনে LED লাইট আছে যা ব্যবহারকারীরা কল, নোটিফিকেশন এবং লো ব্যাটারি ওয়ার্নিং হিসেবে ব্যবহার করতে পারবেন।
2. Tecno Pova 5 Pro ফোনটি গ্রাহকরা দুটো রঙে কিনতে পারবেন। এই রং দুটো হল ডার্ক ইলিউশন এবং সিলভার ফ্যান্টাসি। এই ফোনটি মূলত গেমিংয়ের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
3. এখানে 6.78 ইঞ্চির একটি বড় Full HD+ ডিসপ্লে আছে যেখানে গ্রাহকরা 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। ফলে Tecno Pova 5 Pro ফোনটিতে একটি দুর্দান্ত ভিউয়িং এক্সপিরিয়েন্স পাবেন যে সেটা বলার অপেক্ষা রাখে না।
4. MediaTek Dimensity 6080 প্রসেসরের সাহায্যে চলবে এটি। ফলে স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে।
5. 8 GB RAM সহ Tecno Pova 5 Pro তে 128 GB এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে পারবেন।
6. 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে এই ফোনে। সঙ্গে একটি AI ক্যামেরা পেয়ে যাবেন।
7. 68W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। ফলে এক চার্জে বেশ অনেকক্ষণ চলবে এই ফোন। তাছাড়া কোম্পানির তরফে জানানো হয়েছে এই অজন্থ অত্যন্ত দ্রুত চার্জ হতে সক্ষম। মাত্র 15 মিনিটে 50% চার্জ হয়ে যাবে এটি, আর ফুল চার্জ হতে নেবে 45 মিনিট।
8. এই ফোনে Z অ্যাক্সিস লিনিয়ার মোটর আছে যা মূলত পাবজির জন্য আদর্শ। এছাড়া এখানে মোবাইল লেজেন্ড বা ফ্রি ফায়ার এই ধরনের গেম সহজেই খেলা যাবে।