Tecno তাদের পরবর্তী ফোন Tecno Pova 4 ভারতে লঞ্চ করল। বুধবার, 7 ডিসেম্বর ভারতে এল এই ফোন। এবং যেমনটা বলা হয়েছিল যে এই ফোনটি Tecno Pova 3 এর উত্তরসূরি হিসেবে লঞ্চ করবে, সেটাই হল। এই ফোনে আছে MediaTek G99 প্রসেসর। 8 GB RAM মিলবে এই ফোনে। ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, যেখানে 50 মেগাপিক্সেলের সেন্সর মিলবে প্রাইমারি ক্যামেরায়। আসুন এক ঝলক দেখে নেওয়া যাক এই ফোনে আর কোন কোন ফিচার আছে?
মাত্র 11,999 টাকায় ভারতে লঞ্চ করল Tecno Pova 4। এই ফোনটি Amazon থেকে কেনা যাবে। তবে এখন নয়, আগামী 13 ডিসেম্বর থেকে ফোনটি এই E-commerce সাইট থেকে কেনা যাবে। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। দুটি রঙে উপলব্ধ হয়েছে এই ফোনটি, Cryolite Blue এবং Uranolith Grey।
Tecno Pova 4 ফোনটিতে আছে 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে 180 Hz টাচ স্যাম্পলিং রেটের সঙ্গে 90 Hz রিফ্রেশ রেট মিলবে। এই ফোনের পারফরমেন্স পরিচালিত হবে MediaTek G99 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এটাকে 2TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে এই ফোন চলবে। এখানে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি আছে। সঙ্গে আছে 10 রিভার্স চার্জিং।
এছাড়া DTS অডিও টেকনোলজি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। IPX 2 রেটিং আছে এই ফোনে অর্থাৎ এটি স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা মিলবে যেখানে একটি 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে প্রাইমারি ক্যামেরায়। এছাড়া আছে ডুয়াল LED ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর যার সাহায্যে সেলফি তোলা যাবে এবং ভিডিও করা যাবে। এই ক্যামেরায় HDR, নাইট, ইত্যাদি মোড মিলবে সঙ্গে থাকবে ভিডিও স্টেবিলাইজেশন।