7000mAh এর শক্তিশালী ব্যাটারির নতুন Tecno স্মার্টফোন আসছে ভারতে, জানুন দাম

HIGHLIGHTS

Tecno সংস্থা শীঘ্রই ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে

Tecno-র এই নতুন ফোনে 7000mAh ব্যাটারি থাকবে

Tecno Mobile ফোনের দাম 10 হাজার-11 হাজারের আসে-পাসে হতে পারে

7000mAh এর শক্তিশালী ব্যাটারির নতুন Tecno স্মার্টফোন আসছে ভারতে, জানুন দাম

ট্রানজিশন হোল্ডিংসের মালিকানাধীন Tecno সংস্থা শীঘ্রই ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে, যা ব্যাটারি ক্ষমতার দিক থেকে সবথেকে শক্তিশালী হবে। সম্প্রতি ট্রানজিশন হোল্ডিংস ইন্ডিয়ার সিইও অরিজিৎ তালাপাত্র টুইটের মাধ্যমে একটি টিজারের ইমেজ শেয়ার করেছেন এবং লিখেছেন যে সংস্থা 7000mAh ব্যাটারির একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

টিজার ইমেজ ভাল করে দেখলে আপনি হ্যান্ডসেটের পিছনের প্যানেলের একটি ঝলক দেখতে পাবেন এবং পিছনের প্যানেলটি দেখলে মনে হবে যে এই ফোন Tecno Pova 2 যা ফিলিপিন্সে লঞ্চ হওয়ার পরে এবার ভারতে এন্ট্রি করতে চলেছে।

Tecno Pova 2 Specifications

ফোনে 6.9-ইঞ্চি ফুলএইচডি+ (1080×2460 পিক্সেল) ডিসপ্লে রয়েছে এবং এর আসপেক্ট রেশিও 20.5: 9। বলে দি যে ফোনটি 180 হার্জেড টাচ স্যাম্পলিং রেটের সাথে আসে।

স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, ফোনে অক্টা-কোর MediaTek Helio G85 SoC এর সাথে গ্রাফিক্সের জন্য ইন্টিগ্রেটেড মালি জি52 জিপিইউ থাকবে। ফোনে 6GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোনের পিছনের প্যানেলে, LED ফ্ল্যাশ, 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল AI লেন্স সহ একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Tecno-র এই নতুন ফোনে 7000mAh ব্যাটারি থাকবে যা 18W ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে।

Tecno Pova 2 Price in India (প্রত্যাশিত)

গত মাসে অর্থাৎ জুনে, এই Tecno Mobile ফোনটি ফিলিপিন্সে 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট সহ লঞ্চ করা হয়েছিল এবং এই মডেলের দাম PHP 7,990 (প্রায় 11,820 টাকা)। আশা করা হচ্ছে যে ভারতীয় বাজারেও এই মোবাইলটির দাম 10 হাজার-11 হাজারের আসে-পাসে হতে পারে বলে আশা করা হচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo