Tecno Pova 2 vs Redmi 9 Power: 11 হাজার টাকার দামের দুটি স্মার্টফোনে কতটা পার্থক্য, জেনে নিন

Updated on 04-Aug-2021
HIGHLIGHTS

টেকনো স্মার্টফোনে 7000mAh ব্যাটারি আছে

Redmi Smartphone ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে

Tecno Pova 2 ফোনের প্রতিযোগিতা 6000mAh ব্যাটারির Redmi 9 Power ফোনের সাথে

Tecno Pova 2 vs Redmi 9 Power Smartphones under 15000: হ্যান্ডসেট নির্মাতা কোম্পানি Tecno ভারতে তার লেটেস্ট বাজেটের স্মার্টফোন লঞ্চ করেছে। এটি গত বছর ভারতে লঞ্চ হওয়া টেকনো পোভা ফোনের আপগ্রেড, যা 10,999 টাকা থেকে শুরু হয়। বাজারে এই Tecno Mobile ফোনের প্রতিযোগিতা Xiaomi-র সাব-ব্র্যান্ড রেডমি-র 6000mAh ব্যাটারির Redmi 9 Power ফোনের সাথে হবে।Tecno Pova 2 এবং Redmi 9 Power এই দুটি ফোনের বৈশিষ্ট্যগুলি একে অপরের থেকে কতটা আলাদা এবং দামে কতটা পার্থক্য আসুন জেনে নেওয়া যাক।

Tecno Pova 2 vs Redmi 9 Power: ডিসপ্লে

এই লেটেস্ট টেকনো মোবাইল ফোনে 6.95 ফুলএইচডি + (1080×2460 পিক্সেল) ডট-ইন ডিসপ্লে রয়েছে। স্ক্রিন-টু-বডি রেশিও 90 শতাংশ, পিক্সেল ডেনসিটি 386 পিক্সেল প্রতি ইঞ্চি এবং টাচ স্যাম্পলিং 180 হার্জ।

Redmi 9 Power ফোনে 6.53 ইঞ্চি ফুল HD+ ডট ড্রপ স্ক্রিন রয়েছে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 19.5: 9। সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে।

Tecno Pova 2 vs Redmi 9 Power: প্রসেসর, RAM এবং স্টোরেজ

স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য হ্যান্ডসেটে হাই-পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও G85 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর ইন-বিল্ট হাইপার ইঞ্জিন গেমিং প্রযুক্তির সাথে আসে। টেকনোর এই ফোনটি 4 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি RAM এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজে পাওয়া যাবে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।

হ্যান্ডসেটে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, অ্যাড্রেনো 610 জিপিইউ রয়েছে।  ফোনে 64GB এবং 128GB ইনবিল্ট স্টোরেজের সাথে আসে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজটি 512 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। ডুয়াল-সিমের রেডমি 9 পাওয়ারটি অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক MIUI 12 এ চলে।

Tecno Pova 2 vs Redmi 9 Power: ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। হ্যান্ডসেটে 8 মেগাপিক্সেলের ডট-ইন AI সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরা টাইম ল্যাপস, আই অটো ফোকাস, ভিডিও বোকেহ এর মত মোড সাপোর্ট করে।

Redmi 9 Power-এ 48 মেগাপিক্সেল প্রাথমিক, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। Redmi Note 4G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল। এই রেডমি ফোনের সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফেস আনলক সপোর্ট করে।

Tecno Pova 2 vs Redmi 9 Power: ব্যাটারি

টেকনো স্মার্টফোনে 7000mAh ব্যাটারি আছে যা 18W ডুয়াল আইসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 

অন্যদিকে, Redmi Smartphone ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tecno Pova 2 Price in India vs Redmi 9 Power Price in India

Tecno Pova 2 ফোনের 4 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 10,499 টাকা এবং 6 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের 12,499 টাকায় নেওয়া যাবে। লিমিটেড টাইম শেষ হলে, হ্যান্ডসেটটি 10,999 এবং 12,999 টাকায় পাওয়া যাবে।

Redmi 9 Power ফোনের 4GB র‌্যাম এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 10,999 টাকা এবং 4GB র‌্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 11,999 টাকা।

Connect On :