নেক্সট জেনারেশন স্মার্টফোন Galaxy C9 বাজারে আনছে Samsung৷ দক্ষিণ কোরীয় সংস্থাটির নয়া স্মার্টফোনের ফার্স্ট লুক ও ফিচার ফাঁস হয়ে গিয়েছে টুইটারে৷ একইসঙ্গে ফাঁস হয়ে গিয়েছে গ্যালাক্সি ‘সি ৯ প্রো’-মডেলের ছবিও৷
আরও দেখুন : স্মার্টফোন নয়, Nokia বাজারে আনছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট
প্রথম ছবি দেখে অবশ্য কোনও মডেলরই ফিচার বোঝার বিশেষ উপায় নেই৷ তবে একটি চিনা ওয়েবসাইটের দাবি, সি ৯ মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর, ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা৷
ওয়েবসাইটটির আরও দাবি, অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো আপডেট-নির্ভর সি ৯ হ্যান্ডসেটটির ব্যাটারি ৪০০০ এমএএইচ-এর হতে পারে৷ ১৮৫ গ্রাম ওজনের এই মডেলটি ফোর-জি এলটিই সাপোর্টেড৷ ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি৷ সি ৯ প্রো হ্যান্ডসেটের ফিচার জানতে হলে আরও কয়েকদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷
আরও দেখুন : এবার ওয়ানপ্লাস দিছে দিওয়ালি তে মাত্র ১ টাকায় স্মার্টফোন
আরও দেখুন : এয়ারটেলের 10GB 4G ডেটা অফার এখন সব 4G স্মার্টফোনের জন্য উপলব্ধ