Sony Xperia XZ Premium ফোনটি শেষ অব্দি ভারতে লঞ্চ হল। ভারতে এই স্মার্টফোনটির দাম করা হয়েছে Rs 59,990। এটি 12ই জুন থেকে ভারতে সেলের জন্য পাওয়া যাবে। এই স্মার্টফোনটিকে আজ 2 জুন থেকে প্রি বুক করা যাবে। এই ফোনটি অনলাইন আর অফলাইন দুই জায়গায়ই পাওয়া যাবে। অনলাইনে এই ফোনটি অ্যামাজন থেকে কেনা যাবে।
কোম্পানি এই ফোনটির সঙ্গে বেশ কিছু প্রি-বুক অফারও দিচ্ছে। ফোনটি প্রি বুক করলে ইউজার্সরা SRS-XB20 ওয়ারলেস ব্লুটুথ স্পিকার পাবে, যার দাম Rs. 8,990 ।
Sony Xperia XZ Premium এ 19 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা থাকবে যা সুপার স্লো মোশান ভিডিও সাপোর্ট করে। এই ডিভাইসটির ডিসপ্লে 5.5 ইঞ্চির যা 4K HDR Triluminous যুক্ত।
এছাড়া এই ডিসপ্লেটিতে গোরিলা গ্লাস 5 আছে। এই ডিভাইসে লেটেস্ট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে। এর অপারেটিং সিস্টেম 7.0 নৌগাট। এই ডিভাইসের ব্যাটারি 3230mAh।