স্যামসং গালাক্সি A5 আর A7(2017) ভারতে লঞ্চ করার পরে এবার স্যামসং ভারতে তাদের একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে. কোম্পানি সম্প্রতি একটি ইভেন্টের জন্য মিডিয়া কে ইনভাইটও করেছিল. যদিও ইনভিটেশন থেকে এটা জানা যায়নি যে, এই ইভেন্টে কোন ফোন নিয়ে আসা হবে. কিন্তু আশা করা হচ্ছে যে এই ইভেন্টে Samsung Galaxy C7 Pro র লঞ্চ হতে পারে.
C7 গ্যালাক্সি C7 pro আর্কটিক ব্লু, পিঙ্ক আর গোল্ড কালারে পাওয়া যায়. হংকং এ এই ডিভাইসের দাম $435 অর্থাত প্রায় 28,000 টাকা. সেখানে চিনে এই ফোনের দম 27,000 টাকা.
স্যামসং গ্যালাক্সি C7 প্রো তে 5.7 ইঞ্চি ডিসপ্লে আছে যার রেজিলিউশন 1920 X 1080p. এই ডিভাইসে 2.2 GHz অক্টা-কোর স্ন্যাপড্রাগন 625 প্রসেসার আছে, সঙ্গে Adreno 506 GPU ও আছে. এই ডিভাইসে 4GB র্যাম আছে যার সঙ্গে 32/64GB ইন্টারনাল স্টোরেজ এর বিকল্প আছে যাকে 256GB অব্দি এক্সপেন্ড করা যায়.
এই ডিভাইসে 3,300mAh ব্যাটারি আছে যা কোয়াল্কাম কুইক চার্জ 3.0 সাপোর্ট করে. এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে যা এই ডিভাইসের হোম বটনের সঙ্গে ইন্টিগ্রেটেড. এই ডিভাইসে অলয়েজ অন ডিসপ্লে ফিচার আছে, আর এটি স্যামসং পেও সাপোর্ট করে.
এই ডিভাইসে 16 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আছে আর ফ্রন্ট ক্যামেরাও 16 মেগাপিক্সালের. কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, WiFi, ব্লুটুথ 4.2,GPS,NFC আর টাইপ C উএসবি পোর্ট আছে.