Samsung Galaxy S5 এর ওপর ফ্লিপকার্ট ডিস্কাউন্ট দিচ্ছে
By
Aparajita Maitra |
Updated on 31-Jul-2017
HIGHLIGHTS
Samsung Galaxy S5 ফোনটিতে 2GB র্যাম আছে
অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট Samsung Galaxy S5 হোয়াইট ভেরিয়েন্টের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে। এর দাম Rs. 21,999 কিন্তু ডিস্কাউন্টের পরে এটি Rs. 16,999 তে আপনার হতে পারে। এছাড়া এর ওপর এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। ফিল্পকার্ট এই ফোনটির ওপর 22% এর ডিস্কাউন্ট দিচ্ছে। এই ফোনটিতে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।
Survey✅ Thank you for completing the survey!
Samsung Galaxy S5 ফোনটির ফিচার্স কেমনতা একবার দেকেহ নেওয়া যাক। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 16GB’র আর এই স্মার্টফোনের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো সম্ভব। এই ফোনটির ডিসপ্লে 5.1-ইঞ্চির ফুল HD যুক্ত।
এই স্মার্টফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়ায় যাক। এই ফোনটিতে 16 মেগাপিক্সকালের রেয়ার ক্যামেরা আছে। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সালের। এই ফোনটির ব্যাটারি 2800mAh এর।