28 হাজার টাকা পর্যন্ত সস্তা পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25 Series এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Updated on 12-Feb-2026

Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের আগে, পুরোনো স্মার্টফোন মডেলের দাম একধাপে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। কোম্পানি Samsung Galaxy S25 Series এর স্মার্টফোন গত বছরের জানুয়ারিতে চালু করেছিল। এখন এই সিরিজের একটি জনপ্রিয় স্মার্টফোন Galaxy S25+ ফোনটি অনেকটা সস্তা দামের লিস্ট করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস26 সিরিজের লঞ্চের আগে, এই স্মার্টফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনটি সোজা 28,000 টাকারও বেশি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ইউজাররা স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে সস্তায় কেনার সুযোগ রয়েছে।

Samsung Galaxy S25+ ফোনের ডিসকাউন্ট অফার

অফারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনটি বর্তমানে সবচেয়ে সস্তা দামে কেনার সুযোগ রয়েছে। ফ্লিপকার্ট স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনটি 25 শতাংশ ছাড়ের সাথে লিস্ট করা। তবে বলে দি যে স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনটি 99,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল।

আরও পড়ুন: Pixel 10a ফোনের লঞ্চের আগে 10 হাজার টাকা সস্তা হয় গেল Google Pixel 10 স্মার্টফোন, জানুন কোথায় পাবেন

তবে Flipkart সাইটে এই ফোনটি 74,999 টাকার ডিসকাউন্ট প্রাইসে লিস্ট করা। যার মানে গ্যালাক্সি এস25 প্লাস ফোনে সোজা 25000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি গ্যালাক্সি এস25 প্লাস আরও সস্তা দামে কিনতে চান তবে ব্যাঙ্ক অফারও থাকছে। ব্যাঙ্ক অফারের সাথে ফোনটি আরও সস্তা হয় যাবে।

আপনি যদি Flipkart Axis Bank ক্রেডিট কার্ড বা Flipkart SBI ক্রেডিট কার্ড দিয়ে কিনেন, তাহলে আপনি 3,750 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। যার মানে 28,750 টাকা কম দামে ফোনটি কেনার র্দান্ত সুযোগ রয়েছে। ফোনটি আগে কখনও এত কম দামে লিস্ট করা হয়নি।

স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চি FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 2600 nits পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে।

প্রসেসর হিসেবে এটি Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে। পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনে 4900mAh ব্যাটারি পাওয়া যাবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি দ্রুত ওয়্যারলেস চার্জিং 2.0 (15W) এবং রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।

আরও পড়ুন: প্রকাশ্যে এলো নতুন Motorola স্মার্টফোনের নতুন ছবি, কালার অপশন সহ ক্যামেরা এবং ব্যাটারি লিক

ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনের রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে, যার মধ্যে 2x ইন-সেন্সর জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) রয়েছে। এতে 12MP আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া যার ভিউ 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেওয়া। তৃতীয় সেন্সরটি হল 10MP টেলিফটো ক্যামেরা যা 3x অপটিক্যাল জুম এবং OIS সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য 12MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে এতে। ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য এটি IP68 রেটিং সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :