Samsung Galaxy S25 Ultra
Samsung Galaxy S25 Series Leaks: স্যামসাং গ্যালাক্সি এস25 সিরিজটি আগামী 2025 সালের সবচেয়ে প্রত্যাশিত স্মার্টফোন লঞ্চের মধ্যে একটি হতে চলেছে। লঞ্চের আগেই আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস25 লাইনআপ এর একাধিক লিক প্রকাশ হয়েছে। আগামী বছর জানুয়ারি মাসে লঞ্চের জন্য প্রস্তুত Galaxy S25, Galaxy S25 Plus, এবং Galaxy S25 Ultra ফোন অনলাইনে আবার প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে আপকামিং স্যামসাং স্মার্টফোনে।
টিপস্টার রোল্যান্ড কোয়ান্ড্ট একটি পোস্টে আপকামিং গ্যালাক্সি এস25 সিরিজের তিনটি মডেলের কেস প্রকাশ করেছে। লিক হওয়া কেস থেকে আপকামিং ফোনের ডিজাইনের পাশাপাশি আগে প্রকাশ হওয়া স্পেক্সও নিশ্চিত করে।
আরও পড়ুন: 8000 টাকা কম দামে কিনুন 8GB RAM ফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা
সবচেয়ে বড় পরিবর্তন আমরা গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে দেখা যাবে, যা আগের মডেল গ্যালাক্সি এস24 আল্ট্রা থেকে অনেকটা আলাদা ডিজাইন সহ আসবে। আপকামিং এস25 আল্ট্রা ফোনের গোল কর্নর থাকবে বলে জানা গেছে। কোম্পানি তার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন এমনভাবে তৈরি করছে যা ইউজাররা সহজে হাতে ধরতে পারে।
ক্যামেরা ফিচারের কথা বললে, লিক হওয়া ছবি থেকে স্যামসাং গ্যালাক্সি এস25 সিরিজের ক্যামেরা সম্পর্কে জানা গেছে। কেস এর কটআউট থেকে বোঝা যাচ্ছে যে গ্যালাক্সি এস25 এবং গ্যালাক্সি এস25 প্লাস ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। পাশাপাশি, গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি কোয়াড-লেন্স সিস্টাম অফার করতে পারে।
লিক ছবি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই লেআউটটি অনেকটা গ্যালাক্সি এস24 সিরিজের মতো। যদি এই লিকটি সত্যি হয়, তবে স্যামসাং এর আপকামিং ফোনে দুর্দান্ত ক্যামেরা পারফরম্যান্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।