Samsung Galaxy S24 Ultra Price Cut
সাউথ কোরিয়ন কোম্পানি Samsung শীঘ্রই বাজারে 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy S24 Ultra লঞ্চ করতে চলেছে। সম্প্রতি একটি লিক থেকে জানা গিয়েছে যে Galaxy S24 Ultra টেলিফটো এবং পেরিস্কোপ জুম ক্যামেরা অফার করা হবে। টিপস্টার Revegnus আপকামিং গ্যালাক্সি এস 24 আল্ট্রা ফোনের সম্পূর্ণ ক্যামেরা সেটআপের তথ্য শেয়ার করেছেন।
আসুন জেনে নেওয়া যাক আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস 24 আল্ট্রা ফোনের ক্যামেরাতে কী বিশেষ থাকবে।
আরও পড়ুন: ধামাকা অফার! একটি রিচার্জে চলবে 4 সিম, Airtel এর ধামাকা প্ল্যান, মিলবে 190 জিবি ডেটাও
লিক খবর অনুযায়ী আপকামিং গ্যালাক্সি এস 24 আল্ট্রা ফোনে দুর্দান্ত ক্যামেরা সেটআপ রয়েছে।
আপকামিং ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি সেন্সর থাকবে যা 1/1.3″ এবং 0.6μm পিক্সেল সহ আনা হবে।
এছাড়া ফোনে 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যার সাথে 1/2.55″ সেন্সর সাইজ এবং 1.4μm পিক্সেল সাইজ সহ IMX564 সেন্সর দেওয়া হবে।
IMX754+ সেন্সর সহ 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল জুম) যার সেন্সর সাইজ 1/3.52″ এবং 1.12μm পিক্সেল সাইজ থাকবে।
5x অপটিকাল জুম সহ 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো যা GMU সেন্সর সহ আসে, যেতে 1/2.25″ সেন্সর সাইজ এবং 0.8μm পিক্সেল সাইজ দেওয়া। 5x টেলিফটো ক্যামেরা সহ অ্যাপারচার f/3.2 দেওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
টিপস্টার আরও জানিয়েছেন যে Galaxy S24 Ultra ফোনে 5X অপ্টিকাল জুম থাকা সত্ত্বেও একটি পাওয়ারফুল 100x জুম ক্ষমতা দেওয়া যেতে পারে। তবে এখনও পর্যন্ত Samsung এর তরফে এই সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত করেনি।
আরও পড়ুন: জিও-র বড় ধামাকা, মাত্র 1299 টাকায় বাজারে হাজির নতুন JioBharat B1 4G Phone, ফোনে রয়েছে UPI ফিচার
শুধু তাই নয়, টিপস্টার Galaxy S25 Ultra ফোনের সম্পর্কেও তথ্য দিয়েছে, যা আগামী বছর 2025 এর শুরুর দিকে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী, S25 Ultra 4x এবং 6x টেলিফটো লেন্স ব্যবহার করা হবে এবং লেজর অটোফোকাসের এর পরিবর্তে একটি ভিশন সেন্সর দেওয়া হবে।