Samsung Galaxy S24 price drop upto Rs 33000 discount on Flipkart
স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Samsung কোম্পানি একটি দুর্দান্ত ডিল নিয়ে এসেছে। আসলে ই-কমার্স সাইটে স্যামসাংয়ের একটি জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনে দেদার ছাড় পাওয়া যাচ্ছে। দাম কম হওয়ার পর এখন এই স্মার্টফোন সবার বাজেটে হবে। আমরা কথা বলছি Samsung Galaxy S24 5G ফোনের। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
ভারতে লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনের দাম 74,999 টাকা রাখা হয়েছিল। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের। এছাড়া 8GB+256GB স্টোরেজের দাম 79,999 টাকা রাখা হয়েছিল এবং 8GB+512GB স্টোরেজের দাম 89,999 টাকা ছিল।
আরও পড়ুন: 1 অগাস্ট থেকে শুরু হচ্ছে Amazon Great Freedom Festival সেল, সস্তায় মিলবে স্মার্টফোন, ল্যাপটপ
বর্তমান সময় Flipkart সাইটে এই ফোনের 8GB+128GB মডেলটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে মডেলটি লঞ্চ প্রাইস থেকে সোজা 28,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনে 6.2-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ আসে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে এলউমিনিয়াম ফ্রেম দেওয়া। প্রসেসর হিসেবে গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনটি এক্সিনোস 2400 চিপসেটে কাজ করে করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এতে OIS সহ 50 মেগাপিক্সেল সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে পাওয়া যাবে 12 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনে 8K ভিডিও রেকর্ডিং এবং প্রো গ্রেড ফটোগ্রাফি সাপোর্ট করে।
পাওয়ার দিতে গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনে 4000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া যা 25W ওয়্যারড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং রির্ভাস ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। ফোনে 7 বছর পর্যন্ত Android আপডেট এবং 7 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল এবং 5000mAh ব্যাটারি সহ সস্তা ফোন Lava, দাম 10 হাজারের কম