samsung galaxy s24 fe Price massive discount of over Rs 22000 on flipkart
স্যামসাং 2024 সালে Samsung Galaxy S24 FE লঞ্চ করেছিল যা এখন বিশাল ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। আপনি যদি নতুন কোনো স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে দেরি না করে স্যামসাং গ্যালাক্সি এস24 এফই ফোনটি একটি ভাল ডিল হতে পারে। এই দামে স্যামসাং গ্যালাক্সি এস24 এফই ফোনটি OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং সামনে একটি 10MP ক্যামেরা দেওয়া। এছাড়া এই ফোনে Exynos 2400e প্রসেসর এবং 5100mAh ব্যাটারি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এস24 এফই ফোনে পাওয়া অফার, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস24 এফই ফোনের 8GB+128GB ভ্যারিয়্যান্ট Flipkart সাইটে 39,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে 2024 সালের সেপ্টেম্বর মাসে এই ফোনটি 59,999 টাকা লঞ্চ করা হয়েছিল। এছাড়া ব্যাঙ্ক অফারে ফ্লিপকার্ট SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পাওয়া যাবে, যার পরে ফোনের দাম কমে 37,999 টাকা হয় যাবে।
এছাড়া, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোনে 17,400 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর কবরে।
সব মিলিয়ে, ফোনটি বর্তমানে এমন একটি দামে পাওয়া যাচ্ছে যা লঞ্চ দাম থেকে প্রায় 22,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস24 এফই ফোনে রয়েছে 6.7-ইঞ্চির Full HD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট। এই স্মার্টফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 2400e প্রসেসর ব্যবহার করা হয়েছে।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এস24 এফই ফোনে পাওয়া যাবে 5100mAh ব্যাটারি, যা 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপের দিক থেকে, গ্যালাক্সি এস24 এফই ফোনের রিয়ারে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ একটি 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ার করা হয়েছে। কানেক্টিভিটি বিকল্পগুলোর মধ্যে রয়েছে ডুয়াল সিম 5G, LTE, Wi-Fi 6E, Bluetooth 5.3 এবং একটি USB Type-C পোর্ট।