Samsung Galaxy S24 FE 5G price drops by Rs 24000 on Amazon deal
আপনি যদি Samsung এর ফ্ল্যাগশিপ বেস্ট সেলিং স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। কারণ Amazon এর স্পেশাল লিমিটেড টাইম ডিলে Samsung Galaxy S24 FE 5G ফোনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছাড় দেওয়া হচ্ছে। এই ফোন অ্যামাজন সেলে পুরো 25,388 টাকার ছাড়ে বিক্রি হচ্ছে। এই অফার সেই গ্রাহকদের জন্য সেরা বিকল্প হবে যারা হাই-এন্ড ফিচার সহ ফোন কিনতে চান।
অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই ৫জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল এখন মাত্র 34,611 টাকায় লিস্ট করা। লঞ্চের সময় এই ফোনের দাম 59,999 টাকা ছিল, কিন্তু এখন এটি 25,388 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি, Snapdragon 6s Gen 3 প্রসেসর সহ নতুন Poco 5G ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম
এছাড়া আপনি যদি Amazon Pay থেকে পেমেন্ট করলে 1038 টাকার অতিরিক্ত ক্যাশব্যাক পেতে পারেন। যার পরে দাম আরও কমে যাবে।
আপনি যদি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন।
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এস২৪ এফই ৫জি ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ফোনে 4nm টেকনোলজিতে তৈরি Exynos 2400e অক্টাকোর প্রসেসর কাজ করে। ফোনের সাথে AI টুল পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনে 50 মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর, 3x অপটিকাল জুম সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।