Samsung Galaxy S23 FE launched bangla
সাউথ কোরিয়ন কোম্পানি Samsung দীর্ঘ অপেক্ষার পর ভারতে তার লেটেস্ট Samsung Galaxy S23 FE লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির Samsung Galaxy S22 FE এর আপগ্রেডেট ভার্সন হিসেবে আনা হয়েছে। নতুন ফোনটি দুটি স্টোরেজ মডেলে চালু করা হয়েছে। এই নতুন Samsung Premium Phone এর দাম ভারতে 60000 টাকা রাখা হয়েছে।
Samsung Galaxy S23 FE ফোনের পাশাপাশি, কোম্পানি Tab S9+ FE এবং Galaxy Buds FE-ও বাজারে নিয়ে হাজির হয়েছে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট ফোনে আর কী বিশেষ রয়েছে।
আরও পড়ুন: Made By Google Event 2023: গুগল এর সবচেয়ে বড় ইভেন্ট আজ, Pixel 8 Series সহ লঞ্চ হবে এই প্রোডাক্ট
লেটেস্ট Galaxy S23 FE ফোনটি 8GB + 128GB মডেলে কেনা যাবে। দামের কথা বললে কোম্পানি এখনও পর্যন্ত তার লেটেস্ট ফোনের দাম প্রকাশ করেনি। ফোনটি মিন্ট, ক্রিম, গ্রাফাইট এবং পার্পল কালার অপশনে পাওয়া যাবে৷ এছাড়া আর দুটি কালার আনা হয়েছে এই ফোনের- ইন্ডিগো এবং ট্যানজারিন, তবে এই দুটি অপশন শুধু Samsung সাইট থেকে কেনা যাবে।
Samsung এর এই ফোনে একটি 6.4-ইঞ্চি ডায়নামিক ফুল-HD+ AMOLED 2X ডিসপ্লে পাাওয়া যাবে, যার রিফ্রেশ রেট 120Hz সাপোর্ট করে।
প্রসেসরের কথা বললে, ফোনে Exynos 2200 অক্টা-কোর প্রসেসর 4 ন্যানোমিটার দেওয়া হয়েছে।
Samsung Galaxy S23 FE ফোনটি সিঙ্গেল RAM 8GB সহ 128GB/256GB স্টোরেজ সাপোর্ট করে। ফোনে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ফোনের রিয়ারে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 8MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Samsung Galaxy S23 FE স্মার্টফোনে 10MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে ফোনে 4500mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 25W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।