স্যামসাং তাদের M সিরিজের নতুন ফোনের কথা গত বছর ঘোষনা করেছিল। আর কোম্পানি বলেছিল যে তারা তাড়াতাড়ি Galaxy M31 লঞ্চ করবে। এই স্মার্টফোনটি সম্প্রতি ব্লুটুথ SIG আর Wi-Fi সার্টিফিকেশানে অ্যান্ড্রয়েড 10, ডুয়াল ব্যান্ড Wi-Fi কানেক্টিভিটি আর ব্লুটুথ 5.0.র সঙ্গে দেখা গেছে। কোম্পানি হয়ত তাদের M31 ফোনটি #MegaMonster হ্যাস্ট্যাগের সঙ্গে প্রোমোট করবে এর থেকে মনে হচ্ছে যে এই ফোনের ব্যাটারি Galaxy M30s য়ের মতন হবে।
একটি টিজার লিক অনুস্রে দুজন ইউটিউবার স্যামসাং গ্যালাক্সি M31 কে 64MP র প্রাইমারি ক্যামেরা সেনাস্রের সঙ্গে লিক করেছে। আর এর সঙ্গে বলা হয়েছে যে এই ফোনে কোম্পানি 64MP ISOCELL GW1 সেন্সার দেবে। আর Galaxy M30s ফোনে একটি শক্তিশালী 6000mAh য়ের ব্যাটারি আছে। আর এর সঙ্গে এতে আছে স্যামসাং Exynos 9611 SoC। এই হ্যান্ডসেটটি হয়ত 6GB র্যামের সঙ্গে 128GB র ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসবে।
Galaxy M31 হয়ত L শেপড কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে যা 64Mp র প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একটি ডেপথ সেনাস্র আর একটি ম্যাক্রো লেন্স দেবে। আর এই ফোনে হয়ত অ্যান্ড্রয়েড 10 আর One UI 2.0 কাস্টম স্কিন টপ থাকবে। আর এই ফোনের ডিসপ্লে সাইজ বিষয়ে এখনও কিছু জানা জায়নি।
Galaxy M30s ফোনটি 12,999 টাকায় এর 4GB র্যাম আর 64GB মডেলে পাওয় যায় আর সেখানে এই ফোনের 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা 14,999 টাকায় পাবেন।