Samsung Galaxy M16 5G with 50MP Camera and 5000mah battery Launched Price in India
স্যামসাং আজ ভারতে দুটি নতুন Samsung Galaxy M16 5G এবং Samsung Galaxy M06 5G ফোন লঞ্চ করেছে। নতুন দুটি স্যামসাং গ্যালাক্সি এম16 এবং স্যামসাং গ্যালাক্সি এম06 লো বাজেট সেগামেন্টে আনা হয়েছে। কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন সহ আসা স্যামসাং গ্যালাক্সি এম16 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ডিসপ্লে: গ্যালাক্সি এম16 5জি ফোনে 6.74-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া। এটি সুপার AMOLED স্ক্রিন সহ 120Hz রিফ্রেশ রেট অফার করে।
পারফরম্যান্স: স্যামসাং গ্যালাক্সি এম16 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। লেটেস্ট ফোনটি Android 15 এ কাজ করে।
আরও পড়ুন: 15000 টাকার কম দামে আসতে পারে সস্তা CMF Phone 2, ফাস্ট প্রসেসর এবং 50MP ক্যামেরা থাকবে সাথে
মেমোরি: স্যামসাং 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টি 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM এ আনা হয়েছে। ফোনের সাথে এক্সটেনডেন্ড RAM দেওয়া।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এম16 5জি ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের রিয়ারে 50MP মেইন সেন্সর দেওয়া হয়েছে যা 5MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2MP ম্যাক্রো ক্যামেরার সাথে পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য গ্যালাক্সি এম16 5জি ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
ব্যাটারি: পাওয়ার দিতে গ্যালাক্সি এম16 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।
গ্যালাক্সি এম16 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। গ্যালাক্সি এম16 5জি ফোনের 4 জিবি RAM+128 জিবি স্টোরেজ মডেলের দাম 12,499 টাকা রাখা হয়েছে। ফোনের 6 জিবি RAM+128 জিবি মডেলের দাম 13,999 টাকা এবং 8 জিবি+128 জিবি স্টোরেজ মডেলটি 15,499 টাকায় লঞ্চ হয়েছে।
প্রথম সেলে নতুন ফোনে 1 হাজার টাকার ব্যাঙ্ক ছাড়ও পাওয়া যাবে। নতুন গ্যালাক্সি এম16 5জি ফোনের প্রথম সেল 5 মার্চ থেকে শুরু হবে।
আরও পড়ুন: WhatsApp এর বড় আপডেট, শীঘ্রই আসতে পারে UPI Lite পেমেন্ট সুবিধা