Samsung আগামী 27 ফেব্রুয়ারি তার নতুন ট্রিপল ক্যামেরা সহ মিড রেঞ্জ স্মার্টফোন Samsung Galaxy M16 5G লঞ্চ করতে চলেছে। তবে এখন স্যামসাং গ্যালাক্সি এম16 5জি ফোনের লঞ্চের তারিখ প্রকাশ হয়েছে। এখন আবার আপকামিং স্যামসাং গ্যালাক্সি এম16 ফোনের দামও লিক করে দেওয়া হয়েছে। একাধিক টিপস্টার স্যামসাং গ্যালাক্সি এম16 5জি ফোনের আলাদা-আলাদা ভ্যারিয়্যান্টের দামও সামনে এসেছে।
আপনি যদি মিড রেঞ্জে স্যামসাংয়ের একটি নতুন ফোন কিনতে চান, তবে লঞ্চের আগে জেনে নিন স্যামসাং গ্যালাক্সি এম16 ফোনের দাম কত হবে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Redmi 5G ফোনের বাম্পার প্রাইস কাট, একধাপে 20 হাজার টাকার কম দামে কেনার সুযোগ
জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদবের অনুযায়ী, গ্যালাক্সি এম16 ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 13,499 টাকা। তবে ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা এবং 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 16,499 টাকা হতে পারে।
গ্যালাক্সি এম16 5জি ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনশন 6300 প্রসেসর দেওয়া যেত পারে। এতে 90Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য ফোনে দুটি অতিরিক্ত লেন্স সহ 50MP মেইন সেন্সর থাকতে পারে, তবে ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Jio vs Airtel: JioHotstar এর সাবস্ক্রিপশন সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান কার, কে দিচ্ছে বেশি সুবিধা