Samsung Galaxy M15 Prime 5G gets Price drop under Rs 13000 in India
স্যামসাং গত বছর তার সস্তা 5G স্মার্টফোন Samsung Galaxy M15 5G Prime ভারতে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি প্রাইম ফোনটি 10,999 টাকা দামে আনা হয়েছিল। এই ৫জি ফোনে 8GB RAM এবং MediaTek Dimensity 6100+ প্রসেসর, 6000mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে। এখন এই ফোনের দাম একধাপে অনেকটা সস্তা হয় গেছে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি প্রাইম ফোনের সমস্ত ভ্যারিয়্যান্টে ছাড় দেওয়া হচ্ছে। গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলটি 500 টাকা ছাড়ের পর 10,499 টাকায় কেনা যাবে। পাশাপাশি, 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা তবে কোম্পানি এতে 1000 টাকার ছাড় অফার করছে। এছাড়া 8GB+128GB স্টোরেজ মডেলটি 13,499 টাকা দামে আনা হয়েছিল তবে এটি এখন 1000 টাকা ছাড়ের সাথে 12,499 টাকায় কেনা যাবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি প্রাইম ফোনে রয়েছে 6.5-ইঞ্চির ফুল HD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এটি 90Hz রিফ্রেশ রেট সহ আসে। প্রসেসর হিসেবে গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এম১৫ ৫জি প্রাইম ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটি 13 মেগাপিক্সেল ক্যামেরা অফার করে।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি প্রাইম ফোনটি দুর্দান্ত 6000mAh ব্যাটারি সহ আসে। এটি চার্জ করতে এতে 25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া।