এখন আরও সস্তায় কেনা যাবে Samsung Galaxy M11 স্মার্টফোন, তিনটি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে

Updated on 18-Feb-2021
HIGHLIGHTS

Samsung Galaxy M11 এর 3GB র‌্যাম + 32 GB ইন্টারনাল স্টোরেজের দাম 10,499 টাকা

Samsung Galaxy M11 ফোনে f/2.2 অ্যাপারচার সহ 13.0 মেগাপিক্সেল + 2.0 মেগাপিক্সেল + 5.0 মেগাপিক্সেল তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে

জনপ্রিয় স্মার্টফোন সংস্থা Samsung তার গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসছে। আপনি যদি Samsung Galaxy M11 কেনার কথা ভাবছেন তবে এই খবর আপনার জন্য এবং এইটা আপনার জন্য সুবিধা হবে। Samsung জুন 2020 সালে Samsung Galaxy M11 স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার সংস্থার এই জনপ্রিয় দাম কমিয়ে দেওয়া হয়েছে।

Samsung Galaxy M11 ফোনে দাম 1 হাজার টাকা কমানো হয়েছে। বাজারে এই স্মার্টফোনের 4GB+64GB মডেল এবং 3GB + 32GB মডেল পাওয়া যায়। এই স্মার্টফোনের 4GB+64GB মডেলের দাম 1,000 টাকা সস্তা হয়েছে। এর পাশাপাশি দ্বিতীয় ভ্যারিয়্যান্টি পুরানো দামেই পাওয়া যাবে।

Samsung Galaxy M11 এর দাম

Samsung Galaxy M11 এর 3GB র‌্যাম + 32 GB ইন্টারনাল স্টোরেজের দাম 10,499 টাকা। এছাড়া 4GB র‌্যাম + 64GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 11,999 টাকা। তবে দাম কমার পরে, Galaxy M11 এর 4GB র‌্যাম + 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 10,999 টাকায় কেনা যাবে।

Samsung Galaxy M11 ফোনের স্পেসিফিকেশন

স্যামসং গ্যালাক্সি M11 ফোনে 6.4 ইঞ্চি ফুল রেক্টাঙ্গেল ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 720×1560 পিক্সেল। PLS TFT LCD ডিসপ্লেতে 16M কালার্স রয়েছে। পাওয়ার সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে একটি 1.8GHz অক্টা কোর প্রসেসর রয়েছে।

ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে সেরা ফটো গ্রাফিকের জন্য f/2.2 অ্যাপারচার সহ 13.0 মেগাপিক্সেল + 2.0 মেগাপিক্সেল + 5.0 মেগাপিক্সেল তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরাতে অটো ফোকাস সহ 8 গুণ পর্যন্ত ডিজিটাল জুম রয়েছে। রিয়ার ক্যামেরাতে ফ্ল্যাশ সহ FHD (1920 x 1080)@30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং রেজোলিউশন রয়েছে। একই সঙ্গে সেলফি তোলার জন্য একটি 8.0 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

স্টোরেজের কথা বললে এই স্মার্টফোনে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি এর মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। দ্বিতীয়টি 3 জিবি র‌্যাম এবং 32 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আসে।

ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে রয়েছে 5000mAh এর শক্তিশালী ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সপোর্ট সরবরাহ করে। এই স্মার্টফোন OS অ্যান্ড্রয়েডে কাজ করে।

Connect On :