Samsung Galaxy F55 5G
অবশেষে ভারতে Samsung Galaxy F55 5G ফোনের লঞ্চ নিশ্চিত করে দিয়েছে। কোম্পানি লঞ্চের তারিখেরও ঘোষনা করেছে এই ফোনের। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে বিক্রি হবে। আসুন জেনে নেওয়া যাক গ্যালাক্সি এফ৫৫ ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী হবে।
গ্যালাক্সি F55 ফোনটি ভারতে 17 মে দুপুর 12টায় লঞ্চ হবে। ফোনের বিক্রি ফ্লিপকার্ট থেকে করা হবে। এছাড়া ফোনটি কোম্পানি অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে। ফ্লিপকার্ট সাইটে ফোনের একটি পেজ লাইভ করা হয়েছে।
আরও পড়ুন: Realme GT Neo 6: 16GB RAM, 32MP সেলফি ক্যামেরা সহ রিয়েলমির ফোন লঞ্চ, জানুন দাম কত
স্যামসাং গ্যালাক্সি এফ55 ফোনটি ভারতে 30,000 টাকার কম দামে আনা হবে। একটি লিকে ফোনের দাম প্রকাশ হয়েছিল। ফোনের বেস মডেলটি 8GB RAM+128GB স্টোরেজ সহ আনা হবে। এই মডেলটি 26,999 টাকা দামে কেনা যাবে। পাশাপাশি, 256GB স্টোরেজ মডেলে দাম হবে 29,999 টাকা। এছাড়া ফোনরে আরেকটি মডেল আসবে 12GB+256GB স্টোরেজের সাথে, যার দাম 32,999 টাকা হতে পারে।
খবর অনুযায়ী, আপকামিং ফোনটি Galaxy C55 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে। এটি গত মাসে চীনে লঞ্চ করা হয়েছিল।
ফিচার হিসেবে এতে 6.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। ফোনে 1,080×2,400 পিক্সেল রেজোলিউশন থাকবে। ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। এটি 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
স্মার্টফোনে প্রসেসর হিসেবে,Snapdragon 7 Gen 1 চিপসেট থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য এতে তিনটি ক্যামেরা সেটআপ থাকবে। মেইন সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেল পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও জন্য থাকবে 50 মেগাপিক্সেল সেলফি শুটার।
পাওয়ার দিতে এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।