Samsung Galaxy F55 5G Price Cut
Samsung কোম্পানি ভারতে লেদার ফিনিশ সহ সবচেয়ে হালকা এবং পাতলা 5G Smartphone আনতে চলেছে। এই ফোনটি Samsung Galaxy F55 5G নামে বাজারে আসবে। এখন কোম্পানি এই ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করে দিয়েছে। স্যামসাং নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) একটি পোস্ট করে লঞ্চের তারিখ জানিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কবে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ স্মার্টফোন, ফিচার এবং স্পেসিফিকেশন কী।
স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি 17 মে দুপুর 12টায় ভারতে লঞ্চ হবে। এর পাশাপাশি কোম্পানি ফোনের দাম সম্পর্কেও ইঙ্গিত দিয়েছে। স্যামসাং টুইট করে জানিয়েছে যে এই ফোনের দাম 2X999 টাকা থেকে শুরু হতে পারে। যার মানে ফোনটি 20,999 টাকা থেকে 29,999 টাকার মধ্যে আসতে পারে।
আরও পড়ুন: Vivo V30e Sale: 50MP সেলফি ক্যামেরা সহ নতুন ভিভো ফোনের সেল শুরু, অফারে 3000 টাকার ছাড়
টেকআউটলুক এর রিপোর্ট অনুযায়ী, গ্যালাক্সি এফ৫৫ ভারতে তিনটি ভ্যারিয়্যান্টে লঞ্চ হবে।
8GB RAM + 128GB = 26,999 টাকা
8GB RAM + 256GB = 29,999 টাকা
12GB RAM + 256GB = 32,999 টাকা
ব্যাঙ্ক কাডের সাথে 2000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। স্মার্টফোনটি দুটি কালার অপশনে আসবে – এপ্রিকট ক্রশ এবং রাইসিন ব্ল্যাক।
একটি রিপোর্ট অনুযায়ী, গ্যালাক্সি এফ৫৫ ফোনে 6.7-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে। ফোনে প্রসেসর হিসেবে কোয়ালকম Snapdragon 7 Gen 1 চিপসেট দেওয়া যাবে বলে খবর রয়েছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি সেন্সর, 8MP এর আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। ফ্রন্টে 50MP সেলফি ক্যামেরা হতে পারে।
পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি হতে পারে, যা 25W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্মার্টফোনে Android 14 ভিত্তিক Samsung One UI 6.0 থাকতে পারে।
আরও পড়ুন: Realme GT 6T হবে ভারতের প্রথম Snapdragon 7+ Gen 3 সহ ফোন, জানুন কী থাকবে বিশেষ?