Samsung Galaxy F36 5G to launch soon in India
Samsung Galaxy F36 5G স্মার্টফোন ভারতে শীঘ্রই লঞ্চ করতে চলেছে। স্যামসাং তার আপকামিং F-Series এর স্মার্টফোন লঞ্চ নিশ্চি করেছে। সংস্থার তরফে Flipkart সাইটে টিজার শেয়ার করা হয়েছে। টিজার পোস্ট থেকে জানা গেছে যে স্যামসাংয়ের এই ফোনটি স্লিম ডিজাইন সহ বাজারে আসবে। আসুন জেনে নেওয়া যাক কেমন হবে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ফোনটি।
আপকামিং স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ফোনটি প্রায় 20,000 টাকার দামে আসবে বলে অনুমান করা হচ্ছে। নতুন স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ফোনটি কোম্পানির পুরনো Galaxy F34 5G ফোনের সাস্কেসার হিসেবে আসবে। টিজারে নতুন ফোনের রিয়ারে ওভাল শেপ ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। এখান থেকে জানা গেছে যে এতে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে। এছাড়া কোম্পানি এতে স্যামসাং AI ফিচার অফার করবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ফোনটি সম্প্রতি আসা একটি রিপোর্টে Google Play Console লিস্টিংয়ে দেখা গেছিল। এই লিস্টিং থেকে জানা গেছে যে এতে FHD+ ডিসপ্লে প্যানেল দেওয়া যেতে পারে।
এছাড়া স্যামসাং ফোনটি Exynos 1380 চিপসেট সহ বাজারে লঞ্চ করা হবে। লিস্টিং অনুযায়ী, এই ফোন Android 15 ভিত্তিক One UI 7 অপারেটিং সিস্টামে চলবে। ফোনটি 6GB RAM সহ বাজারে আসতে পারে।
আরও পড়ুন: 7000mAh এর বিশাল ব্যাটারি সহ লঞ্চ হবে Realme 15 Pro, থাকবে Snapdragon 7 Gen 4 প্রসেসর