Samsung Galaxy F14 launched with 50mp triple rear camera
Samsung Galaxy F14 ভারতে লঞ্চ করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ14 4জি স্মার্টফোনে Qualcomm Snapdragon 680 প্রসেসর দেওয়া। দুটি কালার অপশনে কেনা যাবে নতুন স্যামসাং ফোনটি। স্যামসাং গ্যালাক্সি এফ14 ফোনের দাম 10 হাজার টাকার কম রাখা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন স্যামসাং গ্যালাক্সি এফ14 ফোনে ফিচার কী রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এফ14 ফোনের দাম 8999 টাকা রাখা হয়েছে। ফোনটি মাত্র একটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এই দামের ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ কেনা যাবে। গ্যালাক্সি এফ14 ফোনের বিক্রি কিছু রিটেল স্টোর থেকে বিক্রি করা হচ্ছে।
ডিসপ্লে: গ্যালাক্সি এফ14 ফোনে 6.7-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া যা 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে Qualcomm Snapdragon 680 দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে 50MP মেইন সেন্সর এবং 2MP শুটার ক্যামেরা। সেলফি তোলার জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে এতে 5000mAh ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Vivo V40 Series লঞ্চের আগেই সস্তা হল Vivo V30 5G ফোন, দুর্দান্ত ডিসকাউন্ট সহ দেদার অফার