Samsung Galaxy F06 5G launch announced in india
Samsung ভারতীয় বাজারে তার নতুন স্মার্টফোন Galaxy F06 5G আগামী সপ্তাহ আনতে চলেছে। আপাকমিং স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে। কোম্পানি এই ফোনটি ভারতে 12 ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে। এছাড়া স্যামসাংয়ের এই ফোনের দাম 9000 টাকা থেকে 9999 টাকার মাঝে হবে। তবে এখনও কোম্পানি আপকামিং ফোনের দাম প্রকাশ করেনি। আসুন জেনে নেওয়া যাক গ্যালাক্সি এফ06 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী হবে।
স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনের দাম কোম্পানি টিজ করেছে। তবে এখনও আসল দাম প্রকাশ করেনি কোম্পানি। তবে কোম্পানি তার টিজার ছবিতে ফোনের দাম 9,xxx টাকা প্রকাশ করেছে। যার মানে ফোনের দাম 9,999 টাকার থেকে বেশি হবে না।
আরও পড়ুন: POCO Valentines Day Sale 2025: সস্তা হল এই 4 ফোন, সবচেয়ে সস্তা 10,249 টাকা
Flipkart সাইটে এর জন্য একটি মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী ফোনটি দুপুর 12টায় লঞ্চ হবে। আপকামিং ফোনটি দুটি কালার Bahama Blue এবং Lit Violet অপশনে আনা হবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনে 6.8-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া। ফোনে ওয়াটারড্রপ স্টাইল ডিসপ্লে রয়েছে। এই ফোন Dimensity 6300 প্রসেসর সহ আসবে। যার সাথে 6GB RAM থাকবে এবং 128GB ইনবিল্ট স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এফ06 5জি ফোনে 50MP মেইন ক্যামেরা দেওয়া হবে। সাথে 2MP ডেপথ সেন্সর থাকতে পারে। সেলফি তোলার জন্য ফোনে 8MP ক্যামেরা থাকবে। কোম্পানির দাবি যে গ্রাহকরা এই ফোনে 4 বছর পর্যন্ত Android সফটওয়্যার আপডেট দেবে।
পাওয়ার দিতে গ্যালাক্সি এফ06 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি থাকবে। এর সাথে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। তবে ফোনের সাথে চার্জার থাকবে না।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ ভারতে আগামী মাসে লঞ্চ হবে Vivo এর নতুন 5G ফোন, প্রকাশ্যে এল তথ্য