Samsung Galaxy F06 5G First Sale Today on Flipkart Price and Offers
Samsung সম্প্রতি তার সবচেয়ে সস্তা 5G ফোন হিসেবে Samsung Galaxy F06 লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনে স্টাইলিশ ডিজাইন অফার করা হয়েছে। স্যামসাং এর নতুন গ্যালাক্সি এফ06 ফোনটি আজ 20 ফেব্রুয়ারি প্রথমবার সেল করা হবে। প্রথম সেলে এই ফোনে কী অফার দেওয়া হবে আসুন জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনের 4 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ মডেলে দাম 9999 টাকা রাখা হয়েছে। তবে 6 জিবি RAM মডেলটি 11,499 টাকায় বিক্রি হচ্ছে। কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনের কেনাকাটায় 500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে।
আরও পড়ুন: Apple এর সস্তা iPhone 16e ভারতে লঞ্চ, পাওয়ারফুল A18 চিপ এবং 48MP দুর্দান্ত ক্যামেরা
ছাড়ের পর গ্যালাক্সি এফ06 5জি ফোনের দাম কমে 4 জিবি মডেলের দাম 9499 টাকা এবং 6 জিবি মডেলের দাম 10,999 টাকা হয় যাবে। ফোনটি দুটি কালার অপশন Bahama Blue এবং Lit Voilet কালার অপশনে কেনা যাবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ06 5জি ফোনে 6.7-ইঞ্চির বড় HD+ ডিসপ্লে সহ 800 নিট ব্রাইটনেস সহ ডিসপ্লে রয়েছে। এতে 50MP মেইন সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ফ্রন্টে 8MP ক্যামেরা সেন্সর দেওয়া।
প্রসেসর হিসেবে স্মার্টফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5000mAh এর ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: AI ফিচার এবং 5500mAh এর বড় ব্যাটারি সহ POCO 5G ফোন মিলছে সস্তায়, জানুন কোথায় পাবেন অফার