Samsung Galaxy 2020র লাইনআপের A সিরিজ ফোনের বিষয়ে একের পরে এক গুজব সামনে আসছে,। আর এর আগের লিকের মতন Galaxy A71 ফোনের রেন্ডার এসেছে পাঞ্চ হোল ডিসপ্লে ক্যামেরার সঙ্গে। আর এর সঙ্গে আছে সেলফ শুটার যা ফোনের মাঝামাঝি থাকবে। আর গ্যালাক্সি A71 য়ে খুব কম বেজেল থাকবে।
ইভান ব্লাস এই লেটেস্ট লিক টুইটারে দিয়েছেন। এই Galaxy A71 ফোনটিতে আপনারা পাবেন অফ বেজেল সাইড আর নিচের দিকে কম মিলিমিটারের বেজেল। আর এই ফোনের ওপরেও কম বেজেল থাকবে। আর এর সঙ্গে এই ফোনে এক দম মাঝ বরাবর পাঞ্চ হোল ক্যামেরা থাকবে।
এর আগের রেন্ডার অনুসারে এই Galaxy A71 য়ে ব্ল্যাক প্যানেল থাকবে। আর এর সঙ্গে এটি ক্যামেরা বাম্প যুক্ত হবনে যা L শেপের। আর এই রেয়ার ক্যামেরা ভাল গ্রিপের হবে। রেয়ারে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা জায়নি ,আনে Galaxy A71 ফোনটিতে হয়ত একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।
Galaxy A71 ফোনে আপনারা পাবেন USB টাইপ C পোর্ট। ফোনে এর সঙ্গে পাবেন স্পিকার গ্রিল আর আগের লিক অনুসারে এই ফোনে এর সঙ্গে বা দিকে সিম ট্রে দেওয়া হতে পারে।
Galaxy A71 ফোনে আপনারা একটি 4500mAh য়ের ব্যাটারি অয়াবেন। আর এই ফোনটি গত মাসে গিকবেঞ্চে দেখা গেছিল। এই ফোনটিতে হয়ত স্ন্যাপড্র্যাগন 675 চিপসেট থাকবে আর এর সঙ্গে 8GB র্যাম থাকতে পারে। এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 10 পেতে পারেন আর এই Galaxy A71 ফোনটি 2020 র প্রথম দিকে লঞ্চ করা হতে পারে।