মোবাইল নির্মাতা কোম্পানি স্যামসাং ফি বছর ঠিক এই সময়টায় তাদের নতুন স্মার্টফোন বাজারে আনে৷ গতবছর স্যামসাং তাদের সেকেন্ড জেনারেশন স্মার্টফোনের তিনটি মডেল প্রকাশ্যে এনেছিল, গ্যালাক্সি A3, A5 ও A7৷ এবছর, গ্যালাক্সি এ৭ এর আরেকটি আধুনিক ভার্সন বাজারে আনতে পারে স্যামসাং৷ গ্যালাক্সি A7 (2017) হ্যান্ডসেটের কয়েকটি স্পেসিফিকেশন সম্প্রতি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে৷
আরও দেখুন : শুধু 501 টাকায় পাওয়া ChampOne C1 স্মার্টফোনটির প্রথম ফ্ল্যাশ আজ…
স্যাম মোবাইলের রিপোর্ট মোতাবেক, গ্যালাক্সি A7 (2017) হ্যান্ডসেটে থাকতে পারে 5.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে, যা পুরনো মডেলটির (5.5 ইঞ্চি) তুলনায় সামান্য বড়৷ স্যামসাং এক্সিনস অক্টা কোর প্রসেসরের সঙ্গে থাকতে পারে 3GB র্যাম৷ ইন্টারনাল মেমোরি হতে পারে 32GB ৷
তবে নয়া হ্যান্ডসেটটির মূল আকর্ষণ হতে চলেছে তার ক্যামেরা৷ ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরায় দুর্দান্ত সেলফি তোলা যাবে৷ শোনা যাচ্ছে, রিয়ার ক্যামেরাও হতে পারে 16 মেগাপিক্সেলের৷ ধুলো ও জলে এই হ্যান্ডসেটের কোনও ক্ষতি হবে না, দাবি আরেকটি প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের৷ মেটাল ফিনিশের স্মার্টফোনটিতে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও৷ আর এই যাবতীয় ফিচারকে সুচারুভাবে পরিচালনার জন্য নয়া হ্যান্ডসেটের ব্যাটারি হবে 3600mAh-এর৷ আসন্ন ডিসেম্বরেই আত্মপ্রকাশ করতে পারে গ্যালাক্সি A7 (2017), দাবি ওই ওয়েবসাইটের৷
আরও দেখুন : 20MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ভিভো ভারতে আনলো ভিভো V5 স্মার্টফোন