Samsung Galaxy A55 5G
Samsung Galaxy A55 5G এবং Galaxy A35 5G স্মার্টফোন আগামী মাসে অর্থাৎ মার্চে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। Galaxy A55 5G ফোনটি কোম্পানির পুরানো Galaxy A54 এর সাক্সেসার হিসেবে বাজারে আসবে। সম্প্রতি এই স্মার্টফোনটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে।
গ্যালাক্সি A55 5G ফোনর লাইভ ইমেজও বেশ কয়েকটি লিকে দেখা গিয়েছে। আপকামিং ফোনের সাপোর্ট পেজও বিভিন্ন দেশে কোম্পানির ওয়েবসাইটে লাইভ করে দেওয়া হয়েছে। এখন একটি নতুন লিকে আপকামিং গ্যালাক্সি A55 5G ফোনের সমস্ত স্পেসিফিকেশন এবং লঞ্চ টাইমলাইন প্রকাশ হয়েছে।
Winfuture.de-এর একটি রিপোর্ট অনুয়ায়ী, গ্যালাক্সি A55 এবং গ্যালাক্সি A35 ফোন দুটি 11 মার্চ জার্মানিতে লঞ্চ করা হবে। হ্যান্ডসেটটি প্রিমিয়াম মিড-রেঞ্জ অফার হিসাবে বাজারে আসবে। ভারতের বাজারে এই ফোনটি 35,000 টাকার বেশি দামে আসতে পারে।
স্যামসাং ফোনের নতুন লিকে ক্যামেরা, ডিসপ্লে এবং আরও অনেক কিছু তথ্য ফাঁস হয়েছে।
লিক থেকে জানা গিয়েছে গ্যালাক্সি A55 5G ফোনে 6.5-ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 2340 x 1080 পিক্সেল রেজোলিউশন দেওয়া হবে।
আপকামিং স্মার্টফোনটি Exynos 1480 SoC চিপসেটে কাজ করবে।
স্মার্টফোনটি 6GB/8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ অপশন সহ আনা হবে। সম্প্রতি একটি লিক থেকে জানা গিয়ছে যে আপকামিং ফোনটি 12GB RAM অপশনেও আসবে।
নতুন স্মার্টফোনে OIS সহ একটি 50MP প্রাইমারি সেন্সর থাকবে। এটি 12MP ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি 5MP ম্যাক্রো শ্যুটারের সাথে পেয়ার করা যেতে পারে। সেলফির জন্য ফ্রন্টে একটি 32MP সেন্সর থাকতে পারে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
আরও পড়ুন: Nothing Phone 2a Design: প্রকাশ হল আপকামিং নথিং ফোনের ডিজাইন, জানুন কবে হচ্ছে লঞ্চ