samsung galaxy a55 5g huge price drops rs 16900 on flipkart year end sale 2025
Flipkart এর Year End Sale 2025 শুরু হয় গেছে, যেখানে স্মার্টফোন সহ বিভিন্ন প্রোডাক্টে ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি কম বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটা দারুন সুযোগ। এই সেলের অন্যতম আকর্ষণ হলো Samsung Galaxy A55 5G-এর উপর পাওয়া ছাড়, যেখানে আপনি 16,900 টাকারও বেশি সস্তায় কিনতে পারবেন। স্যামসাংয়ের জনপ্রিয় এ-সিরিজের এই ফোনটি দেদার ছাড়ে ফ্লিকপার্টে বিক্রি হচ্ছে। আসুন এই ডিলটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এ55 ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি ভারতে 39,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। ফ্লিপকার্টে এই স্মার্টফোনটি বর্তমানে 24,269 টাকায় লিস্ট করা। যার মানে স্যামসাং গ্যালাক্সি এ55 5জি ফোনে সোজা 15,730 টাকা ছাড় পাওয়া যাবে।
এছাড়া, ফ্লিপকার্ট Axis/SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার সময় আপনি অতিরিক্ত 1,214 টাকা ছাড় পেতে পারেন। আরও বেশি সস্তা করতে আপনি আপনার পুরোনো স্মার্টফোনটি এক্সচেঞ্জও করতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি A55 5G ফোনে রয়েছে 6.6-ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে, যা রিফ্রেশ রেট 120Hz এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে এক্সিনোস 1480 চিপসেট পাওয়া যাবে, যা 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
এছাড়াও, গ্যালাক্সি A55 5G-তে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে।
ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ55 5জি-তে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 12MP আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 32MP ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: লিক হল Samsung Galaxy S26 Series লঞ্চ টাইমলাইন, ভারতীয় দাম সহ একাধিক তথ্য