ক্যামেরায় নতুন আপডেটের সঙ্গে এল SAMSUNG GALAXY A50S আর GALAXY A30S

HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি A50S আর গ্যালাক্সি A30S লঞ্চ হল

ফোনের ক্যামেরা আপডেট হয়েছে

ফোনের দাম আর কবে থেকে কেনা যাবে সেই বিষয়ে কিছু জানা জায়নি

ক্যামেরায় নতুন আপডেটের সঙ্গে এল SAMSUNG GALAXY A50S আর GALAXY A30S

স্যামসাং আন্তর্জাতিক ভাবে তাদের জায়গা ফিরে পেতে এবার ভারতে একের পর এক ফোন নিয়ে আসছে। আর এবার ভারতে কোম্পানি তাদের M আর A সিরিজ এনেছে আর এবার তারা এই A সিরিজের দুটি নতুন ফোন Galaxy A50 আর Galaxy A30 র রিফ্রেস মডেল লঞ্চ করেছে। এদের নাম রাখা হয়েছে Galaxy A50s আর galaxy A30s। আর এই ফোনে ভাল ক্যামেরা আপডেট দেওয়া হয়েছে। স্যামসাং এই ফোন কবে কোথায় পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানায়নি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

গ্যালাক্সি A50s আর গ্যালাক্সি A30s ফোনে ডিজাই ইউনিক জিওমেট্রিক প্যাটার্ন আর পিওরেস্টিক হোলিওগ্রাফি এফেক্টের সঙ্গে এসেছে আর এই দুটি ফোনে প্রিজম ক্রাশ ব্ল্যাক, প্রিজম ক্রাশ হোয়াট, প্রিজম ক্রাশ গ্রিন আর প্রিজম ক্রাশ ভায়লেট কালারে পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি A50S য়ের স্পেসিফিকেশান

স্যামসাং গ্যালাক্সি A50s ফোনে আপনারা হার্ডওয়্যার, ব্যাটারি আর ডিসপ্লে গ্যালাক্সি A50 র মতনই পাবেন। আর এই ফোনের ক্যামেরাতে কিছু পরিবর্তন হয়েছে। এই ফোনে আপআন্রা 6.4 ইঞ্চির ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে আপনারা এই ফোনে অক্টা কোর এক্সিয়ন্স 9610 প্রসেসার আছে আর এই ফোনের র‍্যাম আর স্টোরেজ 4GB/6GB আর 64GB/128GB তে এসেছে।

ক্যামেরা ডিপার্টমেন্টে এই ফোনে 48MP র ক্যামেরা আছে আর এই ফোনে এর সঙ্গে 5MP আর 8MP র ক্যামেরা আছে। আর এই ফোনটিতে আপনারা ফ্রন্টে 25-32MP র ছবি নিতে পারবেন। ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি 15W ফাস্ট চার্জের সঙ্গে পাবেন।

স্যামসাং গ্যালাক্সি A30S ফোনের স্পেসিফিকেশান

এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির HD+ ইনফিনিটি V সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার পাবেন।

ফোনে এক্সিয়ন্স 7904 প্রসেসার আছে আর এই ফোনে 3GB/4GB র‍্যামের সঙ্গে 32GB/64GB/128GB স্টোরেজ পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 15W সাপোর্টের 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে আপনারা একটি 25MP র প্রাইমারি ক্যামেরা পাবেন। আর এই ফোনে এর সঙ্গে 5MP আর 8MP র ক্যামেরা আছে। আর ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo