Samsung Galaxy A35 5G get huge price drop on Flipkart
কম বাজেটে সস্তায় Samsung এর স্মার্টফোন কিনতে চান তবে Flipkart এর সুপার ভ্য়ালু ডিল এতে সাহায্য করবে। আসলে এই ডিলে Samsung Galaxy A35 5G ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে। লঞ্চ প্রাইস থেকে এই ফোনের টপ মডেল 10000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী আসুন জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের টপ মডেলটি 8GB+256GB স্টোরেজ সহ 23,999 টাকা দামে ফ্লিপকার্ট লিস্ট করা। তবে লঞ্চের সময় গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি 33,999 টাকা দামে আানা হয়েছিল। যার মানে এখন ফোনটি 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Vivo V60 5G ফোনের সেল শুরু, জানুন দাম কত
শুধু তাই নয়, গ্রাহকর ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 5 শতাংশ ছাড়ও পেতে পারেন। এছাড়া গ্রাহকরা দারে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 20,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি 6.6-ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে সহ আসে। এতে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে রয়েছে Exynos 1380 চিপসেট।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে তিনটি ক্যামেরা দেওয়া। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সহ একটি 8 মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এতে রয়েছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিরিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া। এই ফোন IP69 রেটিং রয়েছে যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।
আরও পড়ুন: Realme P4 5G এবং Realme P4 Pro 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হবে 20 আগস্ট, লিক হল দাম এবং স্পেসিফিকেশন