Samsung Galaxy A35 5G massive price drops by over Rs 13000 on Flipkart
উৎসবের মরশুমের জন্য Flipkart-এর Big Festive Dhamaka সেল শুরু হয়ে গেছে। ফ্লিপকার্ট বিগ ফেস্টিভ ধামাকা সেলে স্মার্টফোনের উপর দুর্দান্ত ডিল অফার করা হচ্ছে। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Samsung Galaxy A35 5G স্মার্টফোন দেখতে পারেন। স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি দুর্দান্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। এখানে আমরা স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে পাওয়া ডিল এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল ফ্লিপকার্ট সাইটে 17,999 টাকায় লিস্ট করা। ব্যাঙ্ক অফার হিসেবে Axis Bank Flipkart সাইটে ডেবিট পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক (প্রায় 750 টাকা পর্যন্ত) পেতে পারেন। ছাড়ের পর দাম কমে 17,249 টাকা হয় যাবে।
আরও পড়ুন: বাজার কাঁপাতে আসছে OnePlus এর নতুন 5G স্মার্টফোন, 7300mAh ব্যাটারি সহ থাকবে ওয়্যারলেস চার্জিং
এই স্মার্টফোন মার্চ, 2024 সালে 30,999 টাকায় লঞ্চ হয়ছিল, সেই হিসেবে 13,750 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। এক্সচেঞ্জ অফারে পুরনো ফোনে গ্রাহকরা 13,640 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে রয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজোলিউশন 1080×2408 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1000 নিট দেওয়া।
প্রসেসর হিসেবে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনটি Exynos 1380 চিপসেটে কাজ করে। এটি Android 15 অপারেটিং সিস্টামে চলবে।
ক্যামেরার ক্ষেত্রে গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটির IP67 রেটিংও রয়েছে।
স্মার্টফোনটি কোম্পানির এক্সিনোস 1380 চিপসেট দ্বারা চালিত। এটি অ্যান্ড্রয়েড 15 তে চলে। এতে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।