স্যামসাং স্মার্টফোনের ভারতীয় বাজারে চাহিদা অনেক বেশি। তবে অনেক সময় বেশি দামের কারণে নিজের পছন্দের ফোন কেনা যায় না। এখানে আমরা আপনারদের জন্য দুর্দান্ত ডিল নিয়ে হাজির হয়েছি। আসলে Samsung Galaxy A25 5G বর্তমানে 9,000 টাকার বেশি ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। এই স্মার্টফোন গত বছরে ভারতে আনা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ25 5জি ফোনের নতুন দাম কত এবং অফার কী।
স্যামসাং গ্যালাক্সি এ25 5জি স্মার্টফোনটি দুটি স্টোরেজে লঞ্চ হয়েছিল। এতে 8GB RAM+256GB স্টোরেজ মডেলে পুরো 9124 টাকার ছাড় পাওয়া যাবে। এই ছাড়ের সাথে ফোনটি মাত্র 17,875 টাকায় হতে পারে। তবে বলে দি যে এই ফোনটি মাত্র 26,999 টাকায় লঞ্চ হয়েছিল।
আরও পড়ুন: কত দামে আসবে Realme GT 7 Pro ফোন, লঞ্চের আগে দাম এবং ফিচার ফাঁস
পাশাপাশি, ফোনের বড় ভ্যারিয়্যান্ট 8GB RAM+256GB ফোনের 6000 টাকার ছাড়ে সাথে বিক্রি হচ্ছে। ছাড়ের সাথে এই মডেলটি এখন 23,990 টাকায় কেনা যাবে।
ব্যাঙ্ক অফারের আওতায় গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।
অফারের সাথে এই স্মার্টফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এ25 5জি ফোনে 6.5-ইঞ্চি ফুল HD+ সুপার এমোলেড ডিসপ্লে রয়েছে। এটি এক্সিনোস 1280 অক্টাকোর চিপসেটে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া, যার মেইন সেন্সর 50MP, 8MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ডেপথ সেন্সর পেয়ার করা। ফ্রন্টে সেলফি তোলার জন্য 13MP ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে।