ভারতে SAMSUNG GALAXY A20S ফোনের দাম REDMI NOTE 7S য়ের কাছাকাছি হবে

Updated on 25-Sep-2019
HIGHLIGHTS

স্যামসাং গ্যালাক্সি A20s ফোনটির দাম জানা গেছে

ভারতে খুব তাড়াতাড়ি স্যামসাং তাদের নতুন ফোন Samsung Galaxy A20s ফোনটি লঞ্চ করতে পারে। আর এই ফোনটি ভারতে লঞ্চের বিষয়ে অফিসিয়ালি কিছু জানা জায়নি তবে 91mobiles য়ের একটি রিপোর্ট অনুসারে এই ডিভাইসের দামের বিষয়ে অনুমান করা গেছে।

Samsung Galaxy A20S ফোনের ভারতের আনুমানিক দাম

ভারতে এই Samsung Galaxy A20s ফোনটি দুটি ভেরিয়েন্টে আসতে পারে। এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের দাম 10,990 টাকা (~$155) হতে পারে আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 12,990 টাকা (~$189) হতে পারে। আর গুজব অনুসারে এই ফোনটি সেপ্টেম্বরের শেষে ভারতে লঞ্চ করা হবে। আর এই ফোনটি Redmi Note 7S স্মার্টফোনের সঙ্গে একই দামে প্রতিযোগিতা করবে।

স্যামসাং গ্যালাক্সি A20S ফোনের স্পেসিফিকেশান

এই ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির HD+ ইনফিনিটি ডিসপ্লে পাবেন যা 1560 x 720 পিক্সাল রেজিলিউশানের। আর এই ফোনে আপনারা সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 অক্টা কোর প্রসেসার আর এই ফনে আপনারা অ্যাড্রিনো 505 GPU পাবেন।

ফোনের ক্যামেরাতে আপগ্রেডেশান আছে এই ফোনে আপনারা 13MP র প্রাইমারি ক্যামেরা পাবেন আর সঙ্গে একটি 8MP র ক্যামেরা আছে। আর এই ফোনের তৃতীয় ক্যামেরা 5MPর। আর এই ফোনে আপনারা ফ্রন্টে 8MP র ক্যামেরা পাবেন।

ফোনে আছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই ফোনে কানেক্টিভিটিতে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ 4.2, GPS + GLONASS,  আর USB টাইপ C পোর্ট আছে। আর এই ফনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি যা 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Connect On :