Samsung Galaxy A05 Price cut in india
সস্তায় Samsung Smartphone কিনতে চাইছেন, তবে এটাই দারুন সুয়োগ। আসলে Samsung Galaxy A05 স্মার্টফোনটি আসল দাম থেকে অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। ফোনে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ এই ফোনটি 9999 টাকার শুরুর দামে লঞ্চ হয়েছিল। তবে এখন এই ফোনের সমস্ত মডেলের দাম কমিয়ে দিয়েছে। Samsung Galaxy A05 ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী আসুন জেনে নিই।
স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনটি দুটি মডেলে লঞ্চ করা হয়েছিল। এখন এই ফোনের দুটি মডেলই 2000 টাকা সস্তা হয়ে গেছে।
আরও পড়ুন: Realme P1 5G Series: লঞ্চের আগেই প্রকাশ্যে এল আপকামিং রিয়েলমি পি-সিরিজ ফোনের দাম, ফিচার
ফোনের 4GB RAM+64GB স্টোরেজ বেস মডেলটি এখন 9,999 টাকার পরিবর্তে 7999 টাকায় কেনা যাবে।
এছাড়া 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি 12,499 টাকায় লঞ্চ হয়েছিল। এখন এটি 10,499 টাকায় কেনা যেতে পারে। এই স্মার্টফোনটি লাইট গ্রিন, সিলভার এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।
ডিসপ্লে: গ্যালাক্সি এ০৫ ফোনে 6.7-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন দেওয়া।
প্রসেসর: এই মোবাইল ফোনটি মিডিয়াটেক হেলিও G85 অক্টাকোর প্রসেসরে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এতে রিয়ারে 50MP মেইন সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP রয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে স্যামসাং ফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট করে।
আরও পড়ুন: Price Cut: অক্টা-কোর প্রসেসর এবং 128GB স্টোরেজ সহ OPPO A38 ফোন হল 3000 টাকা সস্তা, জানুন নতুন দাম কত