Samsung Galaxy A03s: লঞ্চের আগেই ফিচার্স লীক, কম বাজেটে থাকবে দুর্দান্ত ফিচার

Updated on 16-Aug-2021
HIGHLIGHTS

টিপস্টার ইশান আগরওয়াল Samsung Galaxy A03s ফোনের ফিচার ফাঁস করেছেন

Galaxy A03s ফোনটি মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর সহ আসবে

Galaxy A03s ফোনের দাম EUR 150 অর্থাৎ প্রায় 13,200 টাকা হবে

Samsung Galaxy A03s Features And Colours Revealed: দক্ষিণ কোরিয়ার কোম্পানি Samsung তার Galaxy A03s ফোনের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই ফোনটি গুগল প্লে কনসোলে দেখা গেছে। এখানে এই ফোনের ডিজাইন এবং বিশেষ কিছু ফিচার্স সম্পর্কে তথ্য ফাঁস হয়েছিল। পাশাপাশি, এখন স্যামসাং গ্যালাক্সি A03s সম্পর্কে একটি নতুন খবর শোনা গিয়েছে। বলা হচ্ছে যে এই ফোনের বিস্তারিত বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য উপলব্ধ করা হয়েছে। তাহলে আসুন জেনে নিই Samsung Galaxy A03s ফোনে কি কি ফিচার দেওযা যেতে পারে।

Samsung Galaxy A03s ফোনের ফিচার:

একজন টিপস্টার ইশান আগরওয়াল এই ফোনের ফিচার ফাঁস করেছেন। নতুন রেন্ডার অনুসারে, এতে 6.5-ইঞ্চি HD+ TFT ইনফিনিটি-V ডিসপ্লে রয়েছে যার পিক্সেল রেজোলিউশন 720×1600। এতে 2.3GHz অক্টা-কোর প্রসেসর সাথে আসবে। তবে এই রিপোর্টে ফোনের চিপসেটের নাম দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে যে এই ফোনটি মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর সহ আসবে। এই ফোনে 6 জিবি পর্যন্ত র RAM এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে।

Samsung Galaxy A03s ফোনে অ্যান্ড্রয়েড 11 দেওয়া হবে যা One UI Core 3.1 এর উপর ভিত্তি করে তৈরি হবে। ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে ফোনে, যার প্রাইমারি সেন্সর হবে 13 মেগাপিক্সেল। দ্বিতীয়টি হবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তৃতীয়টি হবে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া, 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি সাদা, কালো এবং নীল রঙে পাওয়া যাবে।

Samsung Galaxy A03s অনুমানিত দাম

দামের কথা বললে, Galaxy A03s ফোনের দাম EUR 150 অর্থাৎ প্রায় 13,200 টাকা হবে। এই দামে আপনি 3 জিবি RAM এবং 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। জুলাই মাসে, প্রকাশিত হয়েছিল যে স্যামসাং গ্যালাক্সি A03s এর মডেল নম্বর SM-A037F/DS। এটি BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এই ফোন আন্তর্জাতিক লঞ্চের পরেই ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Connect On :