Galaxy A34 5G price slashed in India
আপনি যদি সস্তায় Samsung Smartphone কেনার কথা ভাবছেন, তবে Galaxy A34 5G একটি ভাল বিকল্প হতে পারে। কোম্পানি এই ফোনে ক্যাশব্যাক অফার দিচ্ছে। এই ফোনটি আসল দাম থেকে অনেকটা সস্তা (Galaxy A34 5G Price Cut) হয়ে গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
স্যামসাং ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে। স্যামসাং ইন্ডিয়ার তরফে এই অফারের ঘোষনা করা হয়েছে। ফোনটি কিনলে 3000 টাকার ছাড় পাওয়া যাবে। আসুন জেনে নিই কত টাকায় কেনা যাবে এই ফোন।
আরও পড়ুন: 108MP ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি সহ OnePlus 5G Phone প্রথমবার হল সস্তা, জানুন নতুন দাম কত
গ্যালাক্সি A34 5G ফোনের 8GB RAM এবং 128GB মডেলটি ছাড় এবং ক্যাশব্যাক এর পর মাত্র 24,499 টাকায় কেনা যাবে।
পাশাপাশি, ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি 26,499 টাকায় কেনা যাবে।
ফোনটি EMI অপশনেও বিক্রি হচ্ছে। এই অফারের আওতায় মাত্র 1684 টাকার মাসিক খরচে ফোনটি কেনা যাবে।
ফোনটি স্যামসাং অফিসিয়াল ওয়েবসাইট বা অন্যান্য অনলাইন ওয়েবসাইট Amazon থেকে কিনতে পারবেন।
স্যামসাং ফোনে একটি 6.6 ইঞ্চি ফুল HD + সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
স্মার্টফোনটি MediaTek Dimensity 1080 অক্টা-কোর প্রসেসরে কাজ করে।
ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এর প্রাইমারি সেন্সর 48-মেগাপিক্সেল, সেকেন্ডারি সেন্সর 8-মেগাপিক্সেল এবং 5-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সেন্সর রয়েছে।
ফোনের ফ্রন্টে 13-মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে।
ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 9000 টাকায় 32MP সেলফি ক্যামেরা, 16GB RAM সহ নতুন Infinix Hot 40i লঞ্চ