Samsung announces Galaxy F70 series launch in India Price under Rs 15000
Samsung ভারতে তার নতুন Galaxy F70 স্মার্টফোন সিরিজের টিজ প্রকাশ করেছে। এই সিরিজটি কোম্পানির F-Series এর আওতায় আসবে এবং এটি বাজেট থেকে মিড-রেঞ্জ সেগামেন্টে আসতে পারে। স্যামসাং জানিয়েছে যে গ্যালাক্সি এফ70 সিরিজটি বিশেষভাবে তরুনদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, যেখানে ক্যামেরা এবং কন্টেন্ট ক্রিয়েশনে ফোকস করেন।
স্যামসাং ভারতে গ্যালাক্সি এফ70 সিরিজের লঞ্চের জন্য Flipkart-এ একটি মাইক্রোসাইট লাইভ করেছে। বর্তমানে এই পেজে হ্যান্ডসেটের কোনও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, এমনকি গ্যালাক্সি এফ70 লাইনআপে আসা মডেলের সংখ্যা সম্পর্কেও কোনও তথ্য দেওয়া হয়নি। তবে, কোম্পানি টিজ করেছে যে স্যামসাং গ্যালাক্সি এফ70 সিরিজটি মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে, যার দাম 30,000-এর কম হবে।
টিজার অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এফ70 সিরিজের প্রথম মডেলের দাম 10,000 টাকা থেকে 15,000 টাকা মধ্যে হবে এবং ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হবে।
আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Nothing Phone 4a Pro এর স্পেসিফিকেশন থেকে দাম, সমস্ত কিছু জানুন এখানে
কোম্পানির মতে, আপকামিং স্যামসাং গ্যালাক্সি এফ70 সিরিজটি কোম্পানির স্যামসাং গ্যালাক্সি এফ-সিরিজের “রি-লুক” হবে। এতে এডভান্স ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে যে আপকামিংন হ্যান্ডসেট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য 2 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।