মাত্র 2500 টাকায় Reliance Jio আনছে 5G অ্যান্ড্রয়েড ফোন! কী কী থাকছে ফোনে জানুন

Updated on 23-Oct-2020
HIGHLIGHTS

দেশে এখনও ২০ থেকে ৩০ কোটি মানুষ 2G মোবাইল ব্যবহার করেন। Jio সংস্থা প্রথমে এই সমস্ত গ্রাহকদের টার্গেট করে বাজারে নামতে চলেছে

Reliance Jio 5000 টাকার কমে 5G স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে এবং বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ এর দাম 2,500 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত কমে যেতে পারে

বর্তমানে ভারতে পাওয়া 5G স্মার্টফোনের দাম 27,000 টাকা থেকে শুরু হয়

দেশে বর্তমানে 4G ফোন কিনতে কম করে 5000 টাকা পর্যন্ত খরচ করতে হয়। এবার আরও কম দামে 5G অ্যান্ড্রয়েড ফোন আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio! তবে কিছু দিন পরে সংস্থা তার দাম কমিয়ে 2,500 থেকে 3000 টাকাও করতে পারে। সংস্থার এক অধিকারি জানিয়েছেন Reliance Jio 5000 টাকার কমে 5G স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে এবং বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ এর দাম 2,500 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত কমে যেতে পারে।

সংস্থা তরফে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনও ঘোষনা করা হয়নি তবে খুব শীঘ্রই বাজারে এই ফোন আসতে চলেছে এিটা নিশ্চিত। দেশে এখনও ২০ থেকে ৩০ কোটি মানুষ 2G মোবাইল ব্যবহার করেন। Jio সংস্থা প্রথমে এই সমস্ত গ্রাহকদের টার্গেট করে বাজারে নামতে চলেছে। দেশের সাধারন মানুষদের হাতে সস্তা দামে 5G স্মার্টফোন তুলে দিতে চাইছে মুকেশ আম্বানির সংস্থা।

নাম প্রকাশ না করার শর্তে সংস্থার এক কর্মকর্তা বলেন, "জিও 5000 টাকার নীচে বাজারে 5G স্মার্টফোন আনতে চায়। যখন এই ফোনের বিক্রি বাড়বে তখন এটির দাম পড়তে পারে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে।" বলতে গেলে, জলের দরেই গ্রাহকদের কাছে আসতে চলেছে 5G অ্যান্ড্রয়েড ফোন।

বর্তমানে ভারতে পাওয়া 5G স্মার্টফোনের দাম 27,000 টাকা থেকে শুরু হয়। Jio ভারতে গ্রাহকদের বিনামূল্যে 4G মোবাইল ফোন সরবরাহ করে এমন প্রথম সংস্থা। প্রাথমিকভাবে, Jio Phone-এর জন্য 1,500 টাকা দিতে হলেও পরে সেই অর্থ ফেরত পাওয়ার সুযোগ ছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় '2G মুক্ত ভারত' গঠনের ডাক দিয়েছিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি।

Connect On :