3GB র‍্যাম ভেরিয়েন্টে REDMI NOTE 8 ফোনটি লঞ্চ হয়েছে এটি শুধুমাত্র অফলাইনে পাওয়া যাবে

Updated on 19-Nov-2019
HIGHLIGHTS

এবার Redmi Note 8 ফোনের 3GB র‍্যাম ভেরিয়েন্ট এল

এই ফোনের দাম 9,799 টাকা রাখা হয়েছে

শাওমি তাদের  Redmi Note 8 স্মার্টফোনটির নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। আর এই ফোনটি এর আগে 4GB/64GB আর 6GB/128GB তে লঞ্চ করা হয়েছিল। আর এবার এই ফোনের নতুন 3GB র‍্যাম ভেরিয়েন্ট অফলাইনে এসে গেছে। আর এই ফোনটি অনলাইনে বিক্রি করা হবে না।

91mobiles মোবাইলস অনুসারে Redmi Note 8 ফোনে আপনারা 3GB র‍্যাম ভেরিয়েন্ট আর 32GB স্টোরেজ পাবেন। আর এই ফোনটির দাম 9,799 টাকা রাখা হয়েছে। আর এই ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 9,999 টাকা।

Redmi Note 8 ফোনের স্পেক্স

এই Redmi Note 8 ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে HD ডিসপ্লে। আর এইফনে আপনারা p2i স্প্ল্যাশ প্রুফ কোটিং পাবেন।

আর ক্যামেরার দিকটি যদি দেখা হয় তবে এই ফোনে আপনারা একটি 48MP র ক্যামেরা পাবেন যা 8MP র ক্যামেরা আর 2MP র ক্যামেরার  সঙ্গে এসেছে। আর ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা।

Connect On :