আজ আবার বিক্রি হবে Redmi Note 9 Pro, 4টি ক্যামেরা ও 5,020mAh ব্য়াটেরি সহ এই ফোনের দাম জেনে নিন কত

HIGHLIGHTS

ভারতে Redmi Note 9 Pro -এর দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে

Redmi Note 9 Pro তে থাকছে 4টি রিয়ার ক্য়ামেরা, যার প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর

Redmi Note 9 Pro ফোনে দেওয়া স্ন্যাপড্রাগন ৭২০জি টিপসেট, ৬জিবি এলপিডিডিআর 4এক্স র‌্যাম

আজ আবার বিক্রি হবে Redmi Note 9 Pro, 4টি ক্যামেরা ও 5,020mAh ব্য়াটেরি সহ এই ফোনের দাম জেনে নিন কত

রেডমি নোট ৯ প্রো আজ আরেকবার অনলাইনে বিক্রি করা হবে। যদি আপনি এই ফোনটি এখোনো কেনার সুযোগ করে উঠতে পারেনি তাহলে আজ রয়েছে আপনার কাছে দারুন সুযোগ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Note 9 Pro স্মার্টফোন মার্চে ভারতে লঞ্চ করা হয়েছিল। তাই লকডাউনের মধ্যে ই-কমার্স পরিষেবা শুরু হওয়ার পর এই ফোনের ও বিক্রি শুরু করা হয়। এই ফোনের বিক্রি মঙ্গলবার ৯ জুন দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে বিক্রি করা হবে। Amazon.in ও Mi.com থেকে এই ফোন অর্ডার করা যাবে।

REDMI NOTE 9 PRO স্পেসিফিকেশন

রেডমি নোট ৯ প্রো ফোনে ৬.৬৭ ইঞ্চি এফএচডি প্লাস ডিস্প্লে রয়েছে। ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি টিপসেট, ৬জিবি এলপিডিডিআর 4এক্স র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া Redmi Note 9 Pro ফোনটি ডুয়াল সিম কার্ড স্লট এর সঙ্গে এসছে। আর ফোনে চলবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন। 

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং। 

REDMI NOTE 9 PRO দাম

ভারতে রেডমি নোট ৯ প্রো এর দাম 13,999 টাকা থেকে শুরু। এই দামে ফোনের 4 জিবি র‌্যাম + 64 জিবি ভেরিয়েন্ট কেনা যাবে। অন্য় দিকে ফোনের 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজে ভেরিয়েন্ট কিনতে 16,999 টাকা খরচ হবে। এই স্মার্টফোন তিনটি রঙ নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে।