Xiaomi-র লেটেস্ট স্মার্টফোন Redmi Note 9 Pro আজ আরেকবার বিক্রি করা হবে। গ্রাহকরা এই সেলে রেডমি নোট ৯ প্রো ফোন নো কস্ট ইএমআই তে কেনার সুযোগ পাবেন। এছাড়া Airtel এর তরফ থেকে ফোনে একটি বিশেষ অফার দেওয়া হচ্ছে।
Survey
✅ Thank you for completing the survey!
এই ফোন মঙ্গলবার 16 জুন দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে বিক্রি করা হবে। Amazon.in ও Mi.com থেকে এই ফোন অর্ডার করা যাবে।
ভারতে রেডমি নোট ৯ প্রো এর দাম 13,999 টাকা থেকে শুরু। এই দামে ফোনের 4 জিবি র্যাম + 64 জিবি ভেরিয়েন্ট কেনা যাবে। অন্য় দিকে ফোনের 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজে ভেরিয়েন্ট কিনতে 16,999 টাকা খরচ হবে। এই স্মার্টফোন তিনটি রঙ নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে।
REDMI NOTE 9 PRO স্পেসিফিকেশন
রেডমি নোট ৯ প্রো ফোনে ৬.৬৭ ইঞ্চি এফএচডি প্লাস ডিস্প্লে রয়েছে। ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি টিপসেট, ৬জিবি এলপিডিডিআর 4এক্স র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া Redmi Note 9 Pro ফোনটি ডুয়াল সিম কার্ড স্লট এর সঙ্গে এসছে। আর ফোনে চলবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।