MI A3 র মতন REDMI NOTE 8 PRO ফোনেও সাদা রঙে আসবে

Updated on 29-Aug-2019
HIGHLIGHTS

29 আগস্ট লঞ্চ হবে এই ফোনটি

মোর দেন হোয়াইট রঙে এই Redmi Note 8 ফোনটি আসবে

রেডমি তাদের নতুন ফোন Redmi Note 8 pro ফোনের আইস জেড (গ্রিন) কালার টিজ করেছে আর এবার কোম্পানি তাদের এই প্রো ভেরিয়েন্টের ফোনে নতুন রঙের বিষয়ে জানিয়েছে। ফোনটিতে Mi A3 ফোনের মতন মোর দেন হোয়াইট কালার অপশানে কিনতে পারবেন। আর এর কারন এই যে MI A3 র এই কালার ভেরিয়েন্টটি সবার পছন্দ হয়েছিল।

আমরা যদি Redmi Note 8 Pro ফোনটি দেখি তবে এই ফোনটি দেখতে কেমন হবে আর এর স্পেক্স অনেকটাই জানা গেছে। আর এর আগের রিপোর্ট অনুসারে এই ফোনে টপ ভার্টিকাল মডিউলার দেওয়া হয়েছে আর এই ফোনটি তিনটি ক্যামেরা সেন্সারের সঙ্গে আসবে আর এই ফোনের ক্যামেরার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। আর এর সঙ্গে এই ফোনের ডান দিকে চতুর্থ ক্যামেরা থাকবে আর এই ফোনে একটি LED ফ্ল্যাশও থাকবে।

এই স্মার্টফোনে Helio G90T প্রসেসার থাকবে। আর এই ফোনে আপনারা একটি 5000mAh য়ের ব্যাটারি পেতে পারেন। আর এই ফোনটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করতে পারে। আর এই ফোনে আপনারা লিকুইড কুলিং টেকনলজি পেতে পারেন।

আর আমরা যদি Redmi Note 8 ফোনটি দেখি তবে এই ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। আর ফোনটিতে 48MP র প্রাইমারি সেন্সার থাকবে বলা হচ্ছে। আর এই ফোনে আপনারা 4,000mAh য়ের ব্যাটারি পেতে পারেন। এই নতুন সিরিজের ফোনের বিষয়ে বেশি কিছু জানা জায়নি। এই ফোনটি 29 আগস্ট মানে আগামী কাল লঞ্চ করবে আর একই সঙ্গে কোম্পানির একটি টিভিও আসবে।

Connect On :